করোনা ভাইরাস বিতর্কে ফের চিনের দিকে আঙুল ট্রাম্পের, কুং-ফ্লু বিতর্কে কী জানল হোয়াইট হাউস

করোনা ভাইরাস বিতর্কে ফের চিনের দিকে আঙুল ট্রাম্পের, কুং-ফ্লু বিতর্কে কী জানল হোয়াইট হাউস

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় বিশ্বাস গোটা বিশ্বে করোনা প্রাদুর্ভাব চিনেরই কারসাজি। এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষ ৭৪ হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাবের পিছনে এর আগেও ডোনাল্ড ট্রাম্প একাধিকবার চিনের দিকে আঙুল তোলেন। এদিকে করোনার প্রকোপে শুধুমাত্র আমেরিকাতেই ১ লক্ষ ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর আগেও বারবারই করোনা ছড়ানোর দায়ে চিনকে বেকায়দায় ফেলেছে হোয়াইট হাউস। স্টেট সেক্রেটারি মাইক পম্পেও থেকে ট্রাম্প, বারবার তোপ দেগেছেন চিনের বিরুদ্ধে।

করোনা ভাইরাস বিতর্কে ফের চিনের দিকে আঙুল ট্রাম্পের, কুং-ফ্লু বিতর্কে কী জানল হোয়াইট হাউস

সম্প্রতি ওকলাহোমায় করোনা পরবর্তী সময়ে প্রথম নির্বাচনী জনসভা থেকে করোনা নিয়ে ফের চিনের বিরুদ্ধে আওয়াজ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, "আমি করোনাকে কুং ফ্লু বলে ডাকতে পারি। অনেকে ভাইরাস বলে, অনেকে ফ্লু বলে। তফাৎ কোথায়! আমি এই ভাইরাসের ১৯টি পৃথক নামও বলতে পারি। " চিনের মার্শাল আর্টকে কুংফু বলে। আর ওইদিন এভাবেই ফের করোনা কাঁটায় চিনকে কাঠগড়ায় ট্রাম্প।

এই প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কায়লি ম্যাকএনানি বলেন " চিনকে পাল্টা চ্যালেঞ্জ দিতে মার্কিন রাষ্ট্রপতি কখনও আফসোস করেন না।”এদিকে কয়েকদিন আগেই নাম না করে করোনা প্রাদুর্ভাবের জন্য চিনকে কাঠগড়ায় তোলেন ট্রাম্প। করোনা আদতে কুং ফ্লু ভাইরাস বলেও তোপ দাগেন তিনি। এদিন সেই প্রসঙ্গেই একটি সাংবাদিক বৈঠকে ট্রাম্পের মনোভাবের কথা স্পষ্ট করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। যদিও ট্রাম্পের ওই মন্তব্যের পরেই তার বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগে সরব হতে দেখা যায় অনেককে। এদিন এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, “ 'ট্রাম্প কোনও বর্ণবিদ্বেষী শব্দ-বন্ধ ব্যবহার করেনি। তিনি শুধু বোঝাতে চেয়েছিলেন এই ভাইরাসটির উৎস আসলে চিন।”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+