চিনের দাপাদাপি দেখেই মলদ্বীপ ইস্যুতে ভারতের পাশে থাকতে মোদীকে ফোন ট্রাম্পের
দক্ষিণ এশিয়ার ঠান্ডা যুদ্ধে ভারতের অবস্থান শক্ত করতে ও চিনকে ঠান্ডা করতে হাত বাড়িয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র।
এশিয়ার দুই বৃহত্তম শক্তি ভারত ও চিন এখন কূটনৈতিক দ্বন্দ্বে ব্যস্ত মলদ্বীপকে নিয়ে। ছোট এই দ্বীপ রাষ্ট্রে কাদের দখল বেশি থাকবে তা নিশ্চিত করতে ভারতকে টপকে চিন এগিয়ে যেতে চাইছে। মলদ্বীপের আবদুল্লা ইয়ামিনের সরকার চিনকে পাশে চাইলেও সেদেশের বিরোধী তথা প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নৌশেদ ভারতের সাহায্য চেয়ে আবেদন করেছেন। যা দেখে চিন বলেছেন, স্বতন্ত্রতায় আঘাত করতে চিন ছেড়ে কথা বলবে না।

এই প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার ঠান্ডা যুদ্ধে ভারতের অবস্থান শক্ত করতে ও চিনকে ঠান্ডা করতে হাত বাড়িয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শুধু মলদ্বীপ নিয়েই নয়, আফগানিস্তানের পরিস্থিতি, রোহিঙ্গা উদ্বাস্তু ইস্যু ও উত্তর কোরিয়া নিয়েও দুই প্রধানের কথা হয়েছে।
ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক মজবুত করতে উদ্যোগী হয়েছে আমেরিকা। যাতে এশিয়ার চিনের দাপাদাপিতে লাগাম পড়ানো যায়। ভারত মহাসাগরের দখল নিয়ে ভারত-চিন ঠান্ডা যুদ্ধে আমেরিকা যে ভারতের পাশে রয়েছে তা ফের একবার ট্রাম্পের ফোনে স্পষ্ট হয়ে গিয়েছে।
বৃহস্পতিবারই খবর আসে, দেশের উদ্ভূত রাজনৈতিক সঙ্কট নিয়ে বিস্তারিত বিবরণ দিতে মলদ্বীপের রাষ্ট্রপতি আবদুল্লা ইয়ামিন চিন, পাকিস্তান ও সৌদি আরবে প্রতিনিধি পাঠালেও ভারতের সঙ্গে যোগাযোগ করেননি। তারপরই এদিন ট্রাম্পের ফোন আসায় আমেরিকার হাত ধরে আন্তর্জাতিক মহল ভারতের পাশে রয়েছে, এটা ভেবে ভারত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে।












Click it and Unblock the Notifications