চিনকে আড়াল করেছে হু, ট্রাম্পের আক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসায় রাষ্টপুঞ্জ
করোনা ভাইরাস ছড়ানোর পরেও চিনের একাধিক তথ্য গোপন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিন কেন্দ্রীক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনই আক্রমণ শানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
করোনা ভাইরাস ছড়ানোর পরেও চিনের একাধিক তথ্য গোপন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিন কেন্দ্রীক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনই আক্রমণ শানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী হুকে অর্থ সাহায্য বন্ধ করারও হিমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে করোনা ভাইরাস মোকাবিলায় হুয়ের প্রশংসা করেছে রাষ্ট্রপুঞ্জ।

হু-কে আক্রমণ ট্রাম্পের
করোনা সংক্রমণ আমেরিকায় মারাত্মক আকার নিয়েছে। মৃতের সংখ্যা ১১,০০০ ছড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতির জন্য চিনকই দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থাও চিনের পক্ষ নিয়ে তথ্য গোপন করেছে বলে অভিযোগ করেছেন তিনি। চিনকে আড়াল করার সবরকম চেষ্টা করেছে হু। এমনই অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হু-কে িচন কেন্দ্রীক দাবি করে আর্থিক সাহায্যে বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত উল্লেখ্য আমেরিকার থেকে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেডকোয়ার্টারে বিপুল পরিমান আর্থিক সাহায্য যায় আমেিরকার পক্ষ থেকে। এই আর্থিক সাহায্য বন্ধ হয়ে গেলে চাপ বাড়বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর।

করোনার বলি ১১,০০০ আমেরিকায়
করোনা ভাইরাসে আমেরিকায় ১১,০০০ মৃত্যু হয়েছে। সেই মৃত্যু আরও বাড়ছে। সংক্রামিত আরও কয়েক হাজার। মড়কের অবস্থা তৈরি হয়েছে। প্রতিদিন মৃতের সংখ্যা বাড়ছে। ২৪ ঘণ্টা ১৫০০ জনেরও মৃত্যু হয়েছে আমেরিকায়। প্রবল সংকট তৈরি হয়েছে গোটা দেশে। ভারতের কাছে ম্যালেরিয়ার ওষুধ চেয়ে প্রচ্ছন্ন হুমকি পর্যন্ত দিয়েছে ট্রাম্প। দিশেহারা অবস্থা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

হু-য়ের প্রশংসায় রাষ্ট্রপুঞ্জ
করোনা ভাইরাস মোকাবিলায় হু-য়ের প্রশংসা করেছ রাষ্ট্রপুঞ্জ। হু-য়ের প্রধানের নেতৃত্বে করোনা ভাইরাস মোকাবিলা অত্যন্ত ভাল ভাবে হয়েছে বলে প্রশংসা করেছে রাষ্ট্রপুঞ্জ। সংস্থার মহাসচিবের মুখপাত্র হুেয়র প্রশংসা করেছেন কাজের জন্য।












Click it and Unblock the Notifications