US India Tariff: ভারতের উপর শুল্ক আরোপ ট্রাম্পের, মোদী ঘুরে আসার পরেও 'এপ্রিল ফুল' করল আমেরিকা
US India Tariff: এবার বন্ধু মোদীর দেশকেও ছাড়লেন না ট্রাম্প। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে যৌথ অধিবেশনে ট্রাম্প জানিয়ে দিলেন, ভারত ও চিনের উপর আগামী ২ এপ্রিল থেকে পারস্পারিক শুল্ক কার্যকর করবে আমেরিকা।
ভারত চড়া হারে শুল্ক আরোপ করে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকাকে বিশ্বে মহান হিসেবে গড়ে তুলতেই দেশগুলিকে পাল্টা শুল্ক আরোপ করা শুরু করেছে ট্রাম্প প্রশাসন।

ব্যঙ্গের সুরে ট্রাম্প বলেন, ১ এপ্রিল থেকেই কার্যকর করা যেত শুল্ক, কিন্তু এপ্রিল ফুলের দায়ে দুষ্ট হতে চান না তিনি। এদিন কংগ্রেসে যৌথ অধিবেশনে ট্রাম্প বলেন, বহু বছর ধরে একাধিক দেশ আমেরিকার উপর চড়া হারে শুল্ক আরোপ করে চলেছে।
ইউরোপীয় ইউনিয়ন, চিন, ব্রাজিল ও ভারত আমেরিকার উপর চড়া হারে শুল্ক আরোপ করে বলে অভিযোগ ট্রাম্পের। তিনি বলেন, এই হারে আমেরিকাও তাদের থেকে শুল্ক নেয় না। এই আচরণ কাম্য নয় বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, "ভারত আমাদের ১০০ শতাংশ শুল্ক আরোপ করে। আমেরিকার প্রতি এই আচরণ অন্যায়। ২ এপ্রিল থেকে পারস্পারিক শুল্ক কার্যকর হবে। ওরা আমাদের থেকে যা শুল্ক নেয়. সেই পরিমাণ শুল্কই আমরা চাপাব।"
একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের (US President Donald Trump) হুঁশিয়ারি, "ভারত যদি আর্থিক শুল্কের (Tariff) বদলে অন্য কোনও রকম বাধা তৈরি করে, তাহলে আমরাও তাই করব। আমাদের বাজার থেকে ওদের দূরে রাখব।"
মসনদে বসেই আমেরিকা ফার্স্ট গড়ার কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এব্যাপারে কোনও প্রকাশ আপোসে যেতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। এদিনও সেই কথা ফের স্মরণ করিয়ে দিলেন ট্রাম্প। কানাডা, মেক্সিকো, চিনের পর ভারতের উপরও শুল্ক চাপানোর কথা বললেন ট্রাম্প।
ট্রিলিয়ন ডলার উৎপন্ন করে বেনজির কর্মসংস্থান (Unprecedented Jobs) গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, "দশকের পর দশক ধরে আমাদের থেকে কেবল শুষে নেওয়া হয়েছে, এবার আর তা হতে দেব না।"












Click it and Unblock the Notifications