Donald Trump: শুল্কে ৯০ দিনের 'স্বস্তি', বড় ঘোষণা ট্রাম্পের! বাদ শুধু চিন, শুল্ক বেড়ে ১২৫ শতাংশ

Donald Trump: আপাতত ৯০ দিনের জন্য পারস্পারিক শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক নিয়ে নিজ অবস্থানে অনড় থাকার কথাই জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু বিশ্ব বাজারে মন্দা পরিস্থিতি ও একাধিক দেশের সঙ্গে বাণিজ্য সংঘাতের আবহে ৯০ দিনের জন্য শুল্কনীতি স্থগিত করার সিদ্ধান্ত ট্রাম্পের। যদিও চিনের উপর আরও শুল্কের বোঝা চাপালেন মার্কিন প্রেসিডেন্ট।

শুল্কনীতি স্থগিত রাখার সিদ্ধান্ত চিনের ক্ষেত্রে কার্যকর হবে না বলে জানিয়ে দেন ট্রাম্প। একইসঙ্গে চিনের থেকে আমদানিকৃত পণ্যে ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ হারে শুল্ক ধার্য করা হবে বলে জানান তিনি। এক্স হ্যান্ডেলে পোস্টে হোয়াইট হাউসের তরফে কার্যত হুঁশিয়ারির সুরেই জানানো হয়েছে, প্রতিশোধ না নিতে এলে পুরস্কৃত করা হবে।

TRUMP

ট্রাম্প জানান, পারস্পারিক শুল্ক আরোপের পর থেকে ৭৫টিরও বেশি দেশ প্রতিশোধ নেওয়ার সাহস দেখায়নি। আর তাই, আপাতত শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আমেরিকায় বাণিজ্যে দোলাচল ও অনিশ্চয়তা কাটাতেই এই পদক্ষেপ নেওয়া হল বলে জানান তিনি।

নিজের ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে ট্রাম্প ঘোষণা করেন, "প্রায় ৭৫টিরও বেশি দেশ মার্কিন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। বাণিজ্যে স্থিতাবস্থা আনতে বিভিন্ন উপায় নিয়ে তারা আলোচনা করেছে। কিন্তু তারা কেউ প্রতিশোধ নেননি বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এককাট্টা হননি। আর তাই শুল্ক সিদ্ধান্তে আপাতত ৯০ দিনের স্থগিতাদেশ দেওয়া হল।"

Take a Poll

ওই ৯০ দিনে মাত্র ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে। যদিও চিনকে কোনওরকম ছাড় দিতে নারাজ ট্রাম্প। ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে বেজিংয়ের উপর সোজা ১২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দিলেন তিনি। শুল্ক নিয়ে এমনিতেই ওয়াশিংটনের উপর পাল্টা প্রতিশোধের পথে হেঁটেছে বেজিং। পাল্টা মার্কিন পণ্যে শুল্ক চাপিয়েছে শি জিনপিংয়ের সরকার। আর তাই চিনা পণ্যে শুল্ক আরও বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এপ্রসঙ্গে ট্রাম্প আরও লিখে জানান, "চিন যেভাবে বিশ্ব বাজারের প্রতি অবহেলা দেখিয়ে পাল্টা প্রতিশোধ নিতে চেয়েছে, তাতে করে আমি চিনের উপর ১২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করছি। এই মুহূর্ত থেকেই তা কার্যকর করা হল। আশা করি, অদূর ভবিষ্যতে চিন বুঝতে পারবে, আমেরিকা বা অন্যান্য দেশের সঙ্গে পাঙ্গা নিলে একেবারেই রেয়াত করা হবে না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+