করোনা সংকটে কৃষকদের জন্য ১৯০০ কোটি ডলারের আর্থিক প্যাকেজ ট্রাম্পের
করোনা সঙ্কটে বিধ্বস্ত আমেরিকা। হেলে পড়েছে দেশের অর্থনীতি। লকডাউনের জেরে বন্ধ দেশের প্রায় সমস্ত শিল্প ক্ষেত্রই। এমতাবস্থায় দেশের অর্থনীতির হাল ফেরাতে বড়সড় ঘোষণা করতে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

১৯০০ কোটি ডালারের আর্থিক প্যাকেজ ট্রাম্পের
এই সংকটকালীন পরিস্থিতিতে এবার কৃষকদের কথা মাথায় রেখে বড়সড় আর্থিক প্যাকেজ ঘোষমা করতে দেখা গেস ট্রাম্পকে। একটি সংবাদ সম্মেলনে কৃষিক্ষেত্রে ১৯ বিলিয়ন মার্কিন ডলার বা ১৯০০ কোটি ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করেন।

বাড়ছে কৃষিজাত পণ্যের চাহিদা
এই প্রকল্পের মাধ্যমে কৃষক এবং উত্পাদকদের মহামারি চলাকালীন সরাসরি অর্থ প্রদান করা হবে বলেও জানান তিনি। দেশের কৃষি সচিব সনি পেরডু এই প্রসঙ্গে বলেন, দেশব্যাপী স্কুল ও রেস্তোঁরা গুলি বন্ধ থাকার কারণে অনেক বেশি মানুষ বর্তমানে বাড়িতে বসে তার ফলে গার্হস্থ্য কৃষিজাত পণ্যের চাহিদাও অনেকটাই বেড়েছে।

৩ বিলিয়ন ডলার খরচ হবে দুগ্ধজাত পণ্য কিনতেই
পের্ডু আরও বলেন এর মধ্যে ৩ বিলিয়ন ডলার অর্থ ব্যয় করা হবে সরাসরি পণ্য কেনার জন্য। তার মতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এর পর বিভিন্ন বড় ফার্মের কৃষকদের কাছ থেকে পণ্য ও দুধ কিনে আপাতত তা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে। অন্যদিক, করোনা সংকটে চাকরি হারানোর পর অনেকে আমেরিকানই এখন বিভিন্ন প্রকার খাবরের দোকানের মাধ্যেমে জীবিকা নির্বাহ করছে বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications