'গাজা যুদ্ধের অবসান'! ভারত-পাকিস্তান সংঘাত অবসানের কৃতিত্ব ফের দাবি করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, চলতি বছরের শুরুর দিকে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের সময় তাঁর শুল্ক আরোপের হুমকিই প্রকৃত শান্তি স্থাপনে সবচেয়ে বেশি কাজে দিয়েছে। ইজরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময়ের আগে মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ফের এমন মন্তব্য করেছেন।

ট্রাম্প দাবি করেন, তিনি আটটি যুদ্ধ বা সংঘাতের অবসান ঘটিয়েছেন এবং তাঁর শুল্ক নীতি না থাকলে এই সমস্যার সমাধান সম্ভব হতো না। তিনি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনাও সমাধান করবেন বলে দাবি করেছেন।

ট্রাম্প বলেন, "আমি কয়েকটি যুদ্ধ শুধু শুল্কের ওপর ভিত্তি করে নিষ্পত্তি করেছি। যেমন, ভারত ও পাকিস্তানের মধ্যে। আমি বলেছিলাম, যদি তোমরা যুদ্ধ করতে চাও এবং তোমাদের পারমাণবিক অস্ত্র থাকে, তাহলে আমি তোমাদের উভয়ের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করব, যেমন ১০০ শতাংশ, ১৫০ শতাংশ এবং ২০০ শতাংশ।"

ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চূড়ান্ত হওয়ার আশায় মিশরে একটি শান্তি সম্মেলনে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেছেন।

যদিও ভারত বারবার আমেরিকার পৌরহিত্যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির দাবি প্রত্যাখ্যান করেছে। মে মাসে 'অপারেশন সিঁদুর'-এর পর যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর থেকে ট্রাম্প বারবার দাবি করেছেন যে, সামরিক উত্তেজনা বন্ধ করতে তাঁর বিরাট ভূমিকা ছিল। নয়াদিল্লি বরাবরই বলে এসেছে যে, শত্রুতা বন্ধ করার সিদ্ধান্ত উভয় পক্ষের সামরিক নেতৃত্বের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে হয়েছে, কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই।

ট্রাম্প আরও দাবি করেছেন যে, গাজা যুদ্ধবিরতি হবে অষ্টম সংঘাত যা তিনি বন্ধ করিয়েছেন এবং এরপর তিনি কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা নিরসনে মনোযোগ দেবেন।

তিনি এয়ার ফোর্স ওয়ানে বসে বলেন, "এটি হবে আমার অষ্টম যুদ্ধ যা আমি সমাধান করেছি, এবং আমি শুনছি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি যুদ্ধ চলছে। আমি বলেছিলাম, আমাকে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আরও একটি কাজ করছি। কারণ আমি যুদ্ধ বন্ধ করানোয় পারদর্শী।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+