ট্রাম্পের এইচওয়ানবি ভিসা নীতিতে ফের চমক, শিথিল হল নিয়ম
আমেরিকায় এইচওয়ানবি ভিসা নীতিতে ফের বড়সড় চমক। নয়া নির্দেশিকায় ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যাঁরা লকডাউনের আগে মার্কিন মুলুকে এই ভিসার আওতায় কাজ করতে তাঁরা সেই একই কর্মস্থলে ফিরতে চাইলে তাঁদের বাঁধা দেওয়া হবে না।

ট্রাম্পের এই নয়া নির্দেশিকার জন্য বহু ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মীদের মুখে হাসি ফুটতে চলেছে। অনেকেই ট্রাম্পের আগের ভিসা নীতির জন্য ভিন দেশে পরিবার থেকে দূরে আটকে পড়েছিলেন। তবে এবার সেই পরিস্থিতি খানিকটা এড়ানো যাচ্ছে। এর আগে , নির্বাচনকে মাথায় রেখে ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়ে যে, যাতে আমেরিকার বুকে মার্কিনিরাই চাকরি করতে পারেন তার জন্য ভিসা নীতি কঠোর করা হচ্ছে। তবে তার কয়েক সপ্তাহ কাটতেই সেই ভিসা নীতিতে এল শিথিলতা।












Click it and Unblock the Notifications