Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এক ঘণ্টার মধ্যে চার এশীয় দেশে কিছু সময়ের ব্যবধানে কম্পন অনুভূত, চিন্তিত ভূবিজ্ঞানীরা!

রবিবার সকালে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ভারত, মায়ানমার এবং তাজিকিস্তানে চারটি ভূমিকম্প আঘাত হানে। পরপর এই কম্পনের জেরে মধ্য ও দক্ষিণ এশিয়াজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র উদ্বেগ। ভূকম্পন অনুভূত হওয়ার পর অনেক এলাকায় মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তবে কেন একসাথে বিশ্বের চার প্রান্ত কেঁপে উঠল, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

প্রথম ভূমিকম্পটি ঘটে ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলায় সকাল ৯টায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪ এবং এটি ছিল ৫ কিলোমিটার গভীরে। স্থানীয়রা জানান, মৃদু গর্জনের শব্দ শোনার পর হঠাৎ করে কম্পন শুরু হয়। কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

earthquake

এর কিছুক্ষণ পরই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, মধ্য মায়ানমারের মেইকটিলা শহরের কাছে ৫.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত ২৮ মার্চের ৭.৭ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্পের পর এটিই ছিল সবচেয়ে শক্তিশালী আফটারশক।

আগের ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারান ৩,৬০০-রও বেশি মানুষ। রবিবারের কম্পনে ম্যান্ডালে ও নেপিদো শহরেও কম্পন অনুভূত হয়। কিছু বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হলেও নতুন করে প্রাণহানির কোনও খবর নেই। তবে আতঙ্কে রাস্তায় বেড়িয়ে আসে বহু মানুষ।

তাজিকিস্তানে সকাল ৯.৫৪ মিনিটে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা প্রাথমিকভাবে ৬.৪ মাত্রা বলে অনুমান করা হয়েছিল। মাত্র ১০ কিলোমিটার গভীর এই ভূমিকম্প আশেপাশের শহরগুলোতে ভালোভাবেই অনুভূত হয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেশ কিছু দোকান ও স্কুল খালি করে দেওয়া হয়।

এর কিছুক্ষণ পর, সকাল ১০.৩৬ মিনিটে তাজিকিস্তানেই আরও একটি ৩.৯ মাত্রার ভূমিকম্প হয়। এই পরপর ভূমিকম্পগুলো ভূ-গর্ভস্থ অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ভূবিজ্ঞানীরা। তার জন্যে বেশ কিছু কারণকে তারা দায়ী করছেন।

Take a Poll

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের মাত্রা ও গভীরতা - দুটিই গুরুত্বপূর্ণ। অগভীর ভূমিকম্প কম গভীরতায় হলেও তা ভূপৃষ্ঠে অনেক বেশি তীব্রভাবে অনুভূত হয়। রবিবারের সবগুলো ভূমিকম্পই ছিল অগভীর প্রকৃতির, যার ফলে লোকজন তা স্পষ্টভাবে অনুভব করতে পেরেছেন।

সাম্প্রতিক এই ভূমিকম্পগুলির ফলে আবারও সামনে এল হিমালয় ও মধ্য এশিয়ার টেকটোনিক অস্থিরতা। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে প্রকৃতির রোষানলের সামনে দাঁড়িয়ে কীভাবে বাঁচা সম্ভব তা জানেন না কেউই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+