বাংলাদেশকে নিয়ে মোদীকে বড় দায়িত্ব ট্রাম্প দিতেই ঘুরে গেল খেলা! ৯ মাস পর সীমান্ত পেরিয়ে ঢাকায় ছুটল ভারতীয় রেল

Bangladesh-India: ধীরে ধীরে ফের একবার উন্নতির পথে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক! গত কয়েকদিন আগেই ওমানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ বিদেশ উপদেষ্টা। সেই বৈঠকে অমীমাংসিত সমস্যা দ্রুত মেটানোর কথা বলেন। একই সঙ্গে জয়শঙ্করকে বাংলাদেশে আমন্ত্রণও জানিয়েছে ঢাকা। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Pm Modi) বড় দায়িত্ব দিয়েছেন ট্রাম্প (Donald Trump)।

তিনিই শেষ কথা বলবেন বলে জানিয়েছেন। এরপরেই সোজা পথে বাংলাদেশ। শুধু তাই নয়, বাংলাদেশ ও ভারতের মধ্য আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রেন চলাচলও শুরু হল। দিনাজপুরে প্রায় ৯ মাস পর আবারও রেলপথ দিয়ে বাংলাদেশে পৌঁছল ভারতীয় রেল (Bangladesh-India) ।

Bangladesh-India

দীর্ঘ সময় ধরে দুই দেশ অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। কবে স্বাভাবিক হবে তা স্পষ্ট নয়। এমনকী দিনাজপুরের লাইনেও দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল রেল যোগাযোগ (Bangladesh-India Rail Update)।

অবশেষে সীমান্ত পেরিয়ে ছুটল ভারতীয় রেলের পণ্যবাহী ট্রেন। এমনটাই জানিয়েছেন দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান। এরপরেই আশার আলো তৈরি হয়েছে যে খুব শীঘ্রই সম্ভবত যাত্রীবাহী ট্রেনও চলতে পারে।

জিয়াউর সাহেব সে দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টায় ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল স্থল সীমান্ত হয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

ভারতের পণ্যবাহী ট্রেনটি বৃহস্পতিবার রাতে তাদের দেশের শেষ প্রান্ত রাধিকাপুর রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকতা শেষে দিনাজপুর বিরল স্থলবন্দর হয়ে বিরল রেলওয়ে স্টেশনে রাত ৯টায় এসে পৌঁছেছে, এমনটাই সে দেশের আধিকারিক বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

ইতিমধ্যে ভারত থেকে বাংলাদেশে যে পণ্য বোঝাই ট্রেনটি পৌঁছেছে তা ইতিমধ্যে খালাস করার কাজ শুরু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে সে দেশের সংবাদমাধ্যমে। আর তা খালাসের পর পুনরায় ওই ট্রেনটি একই পথে ভারতে ফিরে যাবে।

বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গত বছর জুলাই মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্ধ হয় উভয় দেশের মধ্য যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল কার্যক্রম। এর আগে অবশ্য চাহিদা না থাকার কারণে গত বছর মে মাসেই বন্ধ হয়ে যায় ভারতের রাধিকাপুর-বিরল সীমান্ত হয়ে বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রেন চলাচল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+