বিধ্বংসী টর্নেডোতে মুহূর্তে ধ্বংসস্তুপে একের পর এক জায়গা, মৃত ৩২, আহত বহু

ভয়ঙ্কর টর্নেডোর কবলে আমেরিকা। আর ভয়ঙ্কর সেই ঝড় দক্ষিণ এবং মধ্য পশ্চিম থেকে উত্তর পূর্বের দিকে ধেয়ে গিয়েছে। বিধ্বংসী এই ঝড়ের কারণে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। সে দেশের আধিকারিকরা জানাচ্ছেন, Arkansas-এর রাজধানী হয়ে এই ঝড় ধেয়ে গিয়েছে। ঝড়ের তীব্রতা এতটাই ছিল ব্যাপক ক্ষতিক্ষতির পর বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে।। ঝড়ের কারণে শুরুমাত্র ৩২ জনের মৃত্যুই নয়, একাধিক মানুষের আহত হওয়ার খবর সামনে আসছে।

বার্তা দিয়েছেন জো বাইডেন

বার্তা দিয়েছেন জো বাইডেন

জানা যাচ্ছে, ঝড়ের কারণে আমেরিকার অন্তত আট রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতিউ হয়েছে। ঝড়ের কারণে বহু বাড়ি ভেঙে পড়েছে। এমনকি ভেঙে পড়েছে একাধিক কর্মস্থলও। ঝড়ের কারণে গৃহহীন বহু মানুষ। এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, ভয়ঙ্কর ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত উদ্ধারকাজ চালানো হচ্ছে। এমনকি হোয়াইট হাউস পুরো বিষয়টির উপর নজর রাখছে বলেও জানানো হয়েছে।

১১ রাজ্যে ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১১ রাজ্যে ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

ভয়ঙ্কর ঝড়ের কারণে Arkansas-এ অন্তত একাধিক মানুষের মৃত্যু হয়েছে। সেখানকার গর্ভনর প্রথমে এই বিষয়ে মানুষকে অ্যালার্ট করেছিল। এমনকি ন্যাশানাল গার্ডকে সাহায্যের জন্যে ডাকা হয়েছিল। ঝড়ের কারণে ১১ রাজ্যে ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ঝড়ের কারণে একাধিক অংশ বিদ্যুৎহীন। অন্তত ৯০ হাজার বাড়িতে এই মুহুরতে কারেন্ট নেই বলেই জানা গিয়েছে। ফলে অনেক সময়ে উদ্ধারকাজে বাধা পেতে হচ্ছে কর্মীদের।

প্রচন্ড গতিতে বইছে হাওয়া!

প্রচন্ড গতিতে বইছে হাওয়া!

অন্যদিকে প্রকাশিত খবর অনুযায়ী, ইন্ডিয়ানাতে একাধিক বাড়ি ভেঙে পড়েছে। এমনকি বহু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। আইওয়া অঞ্চলও ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি স্থানীয় আবহাওয়া দফতর জানাচ্ছে, বিধ্বংসী ঝড়ের কারণে ব্রিজবিল, ডৈলবৈয়র সহ একাধিক এলাকাতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। একাধিক গাছপালা ভেঙে পড়েছে। বেশ কয়েকটি জায়গাতে ইতিমধ্যে জল জমে গিয়েছে। ঝড়ের তাণ্ডব এই মুহূর্তে কম থাকলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক নয়। প্রচণ্ড গতিতে বইছে হাওয়া। আকাশ মেঘলা। বড়সড় আর বিপর্যয়ের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

মাঝে মধ্যেই এমন বিপদের মুখোমুখি হয় সে দেশ

মাঝে মধ্যেই এমন বিপদের মুখোমুখি হয় সে দেশ

আমেরিকার বুকে ঝড় নতুন কিছু নয়, মাঝে মধ্যেই ব্যাপক ঝড় সেখানকার একাধিক রাজ্যের উপর দিয়ে বয়ে যায়। তবে এবার টর্নেডোর প্রভাব এবার অনেক বেশি । ভয়ঙ্কর গতিতে বয়ে গিয়েছে। একাধিক রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে। আর তাতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+