এনআরসি, সিএএ-কে ঠেকাতে আমেরিকার বিদেশ সচিবের কাছে আবেদন বিশিষ্ট মার্কিন সেনেটরের
এনআরসি, সিএএ-কে ঠেকাতে আমেরিকার বিদেশ সচিবের কাছে আবেদন বিশিষ্ট মার্কিন সেনেটরের
এবার ভারতীয় নাগরিকত্ব আইন নিয়ে সরব হতে দেখা গেলো এক বিশিষ্ট মার্কিন সেনেটরকে। সূত্রের খবর, ধর্ম বর্ণ নির্বিশেষ মানবাধিকার রক্ষায় নাগরিকত্ব আইনে বদল আনতে এই শীর্ষস্থানীয় মার্কিন সেনেটর ইতিমধ্যেই মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওর সাথে কথা বলেছেন বলে শোনা যাচ্ছে।

একই সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জী তৈরির প্রক্রিয়ায় 'দ্রুত পরিবর্তন’ আনতে পম্পেওকে তিনি ভারতে চাপ দেওয়ার পরমর্শও দিয়েছেন বলে শোনা যাচ্ছে।
মঙ্গলবার পম্পেওকে দেওয়া চিঠিতে মার্কিন সেনেটের বিদেশ সম্পর্ক কমিটির র্যাঙ্কিং সদস্য বব মেনেন্দেজ নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) এবং দেশব্যাপী জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) লাঘু করার বিষয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে।
গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই অবিচল থাকতে হবে একথা উল্লেখ করে এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি যথেষ্ট উদ্বেগের সঙ্গে এই বিষয়ে উচ্চস্তরে ভারত সরকারের সঙ্গে কথা বলার জন্য মার্কিন প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। দরকারে এই নয়া নীতি ও আইন লাঘু করার ক্ষেত্রে ভারত সরকারকে চাপ দিন। সকল ধর্ম নির্বিশেষে ভারতের সকল ব্যক্তির মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করুন।”












Click it and Unblock the Notifications