Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাষ্ট্রপতি হয়ে প্রথম সাংবাদিক সম্মেলনে ট্রাম্প : একঝলকে সেরা উক্তি

'পুতিন যদি আমাকে পছন্দ করে, তাহলে তা আমাদের সম্পদ, দায় নয়।' মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের পরে প্রথম সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন ডোনাল্ড ট্রাম্প।

নিউ ইয়র্ক, ১১ জানুয়ারি : মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের পরে প্রথম সাংবাদিক সম্মেলনে বক্তৃতা রাখলেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের সেরা উক্তি দেখে নিন একঝলকে!

রাষ্ট্রপতি হয়ে প্রথম সাংবাদিক সম্মেলনে ট্রাম্প : একঝলকে সেরা উক্তি

১. দারুণ এক উদ্দীপনা রয়েছে এখন। যা আগে হয়নি এখন তেমনটাই দেখা যাচ্ছে বলে অনেকে বলছেন। আমরা সবচেয়ে বড় চাকরিদাতা দেশ হতে চলেছি।

২. পুতিন যদি আমাকে পছন্দ করে, তাহলে তা আমাদের সম্পদ, দায় নয়।

৩. আইএসআইএস-এর মোকাবিলায় রাশিয়া আমাদের সাহায্য করতে পারে।

৪. আমি একইসঙ্গে আমার ব্যবসা এবং সরকার চালাতে পারি। সেটা দেখতে ভাল লাগে না। কিন্তু যদি আমি তা করতে চাই, করতেই পারি।

৫. আমার দুই ছেলে জন এবং এরিক আমার ব্যবসা সামলাবে। ওরা আমার সঙ্গে পরামর্শও করবে না কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে।

৬. আমি আমার আয়কর সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করব না। আমার মনে হয় না মানুষের সেবিষয়ে কোনও আগ্রহ রয়েছে।

৭. ওবামাকেয়ার সম্পূর্ণ বিপর্যয়। এটা ডেমোক্র্যাটদের সমস্যা। আমরা এই সমস্যার সমাধান করব। আমরা ওবামাকেয়ারের পরিবর্তন করব।

৮. যদি তুমি অন্য দেশে যেতে চাও এবং কর্মঠ আমেরিকান কর্মীদের কাজ থেকে ছাঁটাই কর, তাহলে এই সংস্থাগুলির উপর বড় পরিমাণে সীমান্ত কর আরোপ হবে।

৯. আমার সঙ্গে রাশিয়ার কোনও চুক্তি, কোনও ঋণ নেই।

১০. গত কয়েক বছর ধরে কিছু সংবাদ প্রতিষ্ঠান আমার সঙ্গে ভাল ব্যবহা করেনি। যদি গোয়েন্দা সংস্থাগুলি ইচ্ছাকৃতভাবে এই ভুয়া খবরগুলি প্রকাশ করে, তাহলে তাদের উত্তরাধিকারের ক্ষেত্রে এটা বড় কলঙ্ক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+