কাশ্মীরে বিক্ষোভ মিছিলের নেতৃত্বে পাকিস্তান থেকে আসা লস্কর জঙ্গি আবু দুজানা!
জম্মু, ১ অগাস্ট : কাশ্মীর উপত্যকায় ফের একবার শুরু হয়েছে অশান্তি। কার্ফু তুলে নেওয়ার পরে ফের একবার বসানো হয়েছে এবং ফের একবার দিকে দিকে অশান্তি শুরু হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি সূত্র বলছে, গোটা ঘটনার পিছনে রয়েছে লস্কর জঙ্গিদের সংগঠন। [পাঠানকোট হামলা চালিয়েছে পাক জঙ্গিরাই, এবার প্রমাণ দিল মার্কিন যুক্তরাষ্ট্রও]
সূত্রের খবর, পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার অন্যতম নেতা আবু দুজানাকে কাশ্মীরের বিক্ষোভ মিছিলের ভিড়ে দেখা গিয়েছে। তাকে ঘিরে ভিড় করে থাকা বিচ্ছিন্নতাবাদী সমর্থকেরা স্লোগান দিয়েছে, বিক্ষোভ দেখিয়েছে। যদিও পুলিশের তরফে এখনও এমন কোনও খবরের সত্যতা স্বীকার করা হয়নি। [এই দেশে স্মার্টফোনের চেয়েও সস্তা একে ৪৭, কালাশনিকভ রাইফেল!]

গত মাসের ৮ জুলাই হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানি এনকাউন্টারে মারা যাওয়ার পর থেকেই গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। বিক্ষুব্ধদের সঙ্গে সেনা-পুলিশ সংঘর্ষে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কয়েকজন পুলিশকর্মীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ। [টাওয়ার ছাড়াই মোবাইলে যোগাযোগের নয়া উপায় বাতলেছে পাক জঙ্গিরা!]
গত সপ্তাহেই লস্কর তথা জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সঈদ জানিয়েছিল, কাশ্মীরে অশান্তির পিছনে রয়েছে লস্কর জঙ্গিরাই। বিশেষজ্ঞদের মতে, তারপরেই আবু দুজানার অস্বিত্ব কাশ্মীরে থাকার ফলে হাফিজ সঈদের বক্তব্যে সার রয়েছে বলেই ধরে নেওয়া যেতে পারে। [কাশ্মীরে অশান্তির জন্য হাওয়ালার মাধ্যমে ১০০ কোটি টাকা পাঠিয়েছে পাকিস্তান]
হাফিজ বলেছিল, বুরহান ওয়ানির অন্তিম যাত্রায় লস্করের এক আমির নেতৃত্ব দিয়েছে। সেই আমির আবু দুজানা কিনা তা এখনও স্পষ্ট নয়। সাম্প্রতিক অতীতে বিশেষ করে দক্ষিণ কাশ্মীর বারবার বিচ্ছিন্নতাবাদীদের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে। এবার সেই ভিড়েই পাকিস্তানি জঙ্গিরা ঢুকে পড়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications