ইজরায়েল ও হামাসের সংঘর্ষে গাজায় মৃত্যু মিছিল, মধ্যস্থতায় মিশরের প্রতিনিধিদল

ইজরায়েল ও হামাসের সংঘর্ষে গাজায় মৃত্যু মিছিল, মধ্যস্থতায় মিশরের প্রতিনিধিদল

ফের গাজা ও ইজরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়ে গিয়েছে। শনিবার সংঘাতের দ্বিতীয় দিনে ইজরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ছয় শিশু সহ ২৪ জন ইজরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। ইজরায়েলের রকেট হামলায় ২৪০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক বাড়ি। ক্ষয়ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে গাজায় ইজরায়েল বিমান হামলার পাশাপাশি ৪০০টি রকেট হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে।

ইজরায়েল ও হামাসের সংঘর্ষে গাজায় মৃত্যু মিছিল, মধ্যস্থতায় মিশরের প্রতিনিধিদল

গাজায় কয়েক দশক ধরে হামাস জঙ্গিগোষ্ঠী শাসন করছে। হামাসের এক জঙ্গি কমান্ডারকে ইজরায়েল বিমান হামলায় হত্যা করে। তারপরেই গাজা ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইজরায়েলের তরফে জানানো হয়েছে, গাজার জঙ্গিরা শনিবার একটি রকেট উৎক্ষেপণ করে। ভুল করে সেই রকেট গাজার উত্তরে জাবলিয়া শহরে আঘাত হানে। ঘটনায় শিশু সহ গাজার বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। কিন্তু প্যালেস্তাইনের জঙ্গিরা গাজার সাধারণ মানুষকে কেন হত্যা করবে, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইজরায়েলের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্যালেস্তাইনের জঙ্গিদের ভুলে এই অঘটন ঘটেছে। তবে গাজার হামাস গোষ্ঠীর তরফে কোনও অনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ইজরায়েলের সামরিক বাহিনীর এই হামলা অব্যাহত থাকবে কি না তা নির্ভর করছে গাজার হামাস গোষ্ঠীর ওপর। হামাস তাদের রকেট হামলা বন্ধ না করলে গাজায় ইজরায়েলের বিমান হামলার সঙ্গে রকেট হামলা অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে।

ইজরায়েলের বিমান হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা। গাজার দক্ষিণে রাফাহ শহরে একটি বহুতল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পার্শ্ববর্তী বহুতলগুলো বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই বিমান হামলায় শিশু সহ ৩২ জন আহত হয়েছেন। ঘটনায় এক কিশোর ও তাঁর পরিবারের সদস্যদের দেহ উদ্ধার করা হয়েছে। ওই কিশোর গাজায় হামাদ গোষ্ঠীর এক আধিকারিকের ছেলে বলে জানা গিয়েছে। শনিবার গাজায় একটি গাড়িকে লক্ষ্য করে ইজরায়েল হামলা চালায়। ঘটনায় গাজায় ৭৫ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আরও ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার গাজায় হামলার আগেই ইজরায়েল জ্বালানি পরিবহণ কমিয়ে দেয়। পাশাপাশি ওই অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোকে বিকল করে দেয়। যার ফলে গাজায় প্রতিদিন মাত্র চারঘণ্টা করে বিদ্যুৎ থাকছে। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এরফলে হাসপাতালগুলো জেনারেটরের সাহাস্য নিচ্ছে। এভাবে পরিস্থিতি এগোলে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে হাসপাতালগুলো বলে গাজার স্বাস্থ্যমন্ত্রকের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।বিদেশি সাহায্যের আবেদন করেছে গাজা।

মিশর ইজরায়েল ও গাজার মধ্যে সংঘাত কমাতে উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে ইজরায়েলে মিশরের একটি প্রতিনিধি দল পৌঁচেছে। তারা গাজা ও ইজরায়েলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার গাজা ও ইজরায়েলের প্রতিনিধদের সঙ্গে বৈঠক হলেও কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি। এক বছর আগে গাজা ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। যারফলে গাজায় অবরুদ্ধ সাধারন নাগরিকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+