করোনার কবলে বিশ্ব! কোন কোন দেশে সবচেয়ে বেশি মৃত্যু, পরিসংখ্যান একনজরে
করোনার কবলে বিশ্ব! কোন কোন দেশে সবচেয়ে বেশি মৃত্যু, পরিসংখ্যান একনজরে
বিশ্বজুড়ে করোনার মৃত্যুমিছিল চলছে। সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপ ও আমেরিকার। যে চিনে করোনা ভাইরাসের জন্ম, সেখানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। অথচ ইউরোপ ও আমেরিকায় তা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্ত ইতিমধ্যে ৫ লক্ষ ৩৭ হাজারের বেশি মানুষ।

তৈরি হচ্ছে নয়া রেকর্ড
করোনা ভাইরাস নিয়ে প্রতিদিনই বিশ্বজুড়ে এক একটা নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সংক্রমণে সবচেয়ে এগিয়ে গিয়ে এক নম্বর স্থানে উঠে এসেছে। এই মুহুর্তে এই মহামারিতে চিনে সংক্রমিতর সংখ্যা ৮১৩৪০ জন। সেখানে আমেরিকায় ইতিমধ্যে তা ৮৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। ইতালিতে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৮০ হাজার ৫৮৯ জন।

ইতালিতে মৃত সবচেয়ে বেশি
সবচেয়ে বেশি ৮২১৫ জন ইতালিতে মারা গিয়েছেন। তারপরই স্পেনে মারা গিয়েছেন ৪৩৬৫ জন। চিনে এই ভাইরাসে মৃতের সংখ্যা ৩২৯২ জন। চতুর্থ স্থানে রয়েছে ইরান। সেখানে মারা গিয়েছেন ২২৩৪ জন। এবং পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। সেখানে ইতিমধ্যে ১৬৯৬ জন মানুষের প্রাণ গিয়েছে।

ভারতে পরিস্থিতি জটিল হচ্ছে
ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা সাড়ে সাতশো ছাড়িয়েছে। ইতিমধ্যে মারা গিয়েছেন কুড়ি জন। আক্রান্তদের মধ্যে ৬৬৬ জনের চিকিৎসা চলছে। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৬৭ জন ব্যক্তি।












Click it and Unblock the Notifications