সিলিকন ভ্যালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সেরা ১০ উক্তি!
স্যান জোনস, ২৭ সেপ্টেম্বর : সফরের নির্ধারিত কর্মসূচী হিসাবে বিশ্বের প্রথম সারির টেক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৫০ জন শিল্পনেতাদের সঙ্গে নৈশভোজে যাওয়ার আগে মাইক্রোসফটের সত্য নাডেলা, গুগল-এ সিইও সুন্দর পিচাই-সহ বেশ কয়েকজন টেক প্রধানের সঙ্গে কথা বললেন মোদী। [রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ সংষ্কারের পক্ষে সওয়াল নরেন্দ্র মোদীর]
ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ নিয়ে কথা এদিন সিলিকন ভ্যালিতে টেক তারকাদের সামনে বেশ বক্তৃতা দিতে গিয়ে বেশ কিছু মজাদার উক্তি শোনা গেল প্রধানমন্ত্রীর মুখ থেকে। [ (ভিডিও) সিলিকন ভ্যালিতে ডিজিটাল ইন্ডিয়া সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পূর্ণ বক্তৃতা!]
সিলিকন ভ্যালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সেরা ১০ মজাদার তথা গুরুত্বপূর্ণ উক্তি:

উক্তি ১
এখন যা অবস্থা, আপনি জেগে আছেন না ঘুমোচ্ছেন সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে আপনি অনলাইন না অফলাইন।

উক্তি ২
ফেসবুক, টুইটার, ইনস্তাগ্রাম হল আমাদের নয়া পৃথিবীর নতুন প্রতিবেশী।

উক্তি ৩
তরুণ সমাজের মৌলিক তর্ক হচ্ছে এখন অ্যানড্রয়েড, আইওএস কিংবা উইন্ডোজ এই তিন বিকল্পের মধ্যে থেকে পছন্দ বেছে নেওয়া।

উক্তি ৪
টুইটার আজকাল সবাইকে সাংবাদিকে পরিণত করেছে।

উক্তি ৫
সামাজিক বাধা কম করছে সোস্যাল মিডিয়া। সোস্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ মানবিক মূলের বিচার বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে সংযুক্ত হচ্ছে। শুধু মাত্র ব্যক্তিগত পরিচয়ের মাধ্যমে নয়।

উক্তি ৬
সূর্যাস্ত দেখার জন্য ক্যালিফোর্নিয়া হল বিশ্বের সর্বশেষ জায়গাগুলির মধ্যে অন্যতম। কিন্তু এখানে নতুন উদ্ভাবনীর প্রথম আলো দেখা যায়।

উক্তি ৭
ডিজিটাল যুগে আমাদের কাছে সুযোগ রয়েছে, মানুষের জীবনকে এমনভাবে রূপান্তরিত করার যা কয়েক দশক আগেও অকল্পনীয় ছিল।

উক্তি ৮
আমাদের নিশ্চিত করতে হবে যাতে তথ্যপ্রযুক্তি সুলভ, সাশ্রয়ী হয় এবং মূল্য সংযোজন করে।

উক্তি ৯
আমার কাছে তথ্য প্রযুক্তির অর্থ হল ক্ষমতায়ণ এবং এটি আশা ও সুযোগে মধ্য়ের দূরত্ব মেটানোর একটি অস্ত্র।

উক্তি ১০
গুগল, শিক্ষক ও ঠাকুরদা-ঠাকুমা-দাদু-দিদাদের অলস করে দিচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications