ভারত-পাকিস্তান সম্প্রীতির পক্ষে সওয়াল এবার নোবেল জয়ী মালালার
নয়াদিল্লি, ২৬ অক্টোবর : পাকিস্তানি ব্যক্তিত্বদের উপরে শিবসেনা যেভাবে প্রতিবাদের নামে হামলা ও কটুক্তি করেছে সেই প্রেক্ষিতে মুখ খুললেন নোবেল জয়ী মালালা ইউসাফজাই। জানালেন, সহিষ্ণুতা, বন্ধুত্ব ও ভালোবাসার পথ ধরেই এগোতে হবে ভারত-পাকিস্তানকে।
দুই দেশের সম্পর্কেই মালালা জানিয়েছেন, যা হয়েছে অথবা যা হচ্ছে, সমাজে যেভাবে অসহিষ্ণুতা ও একে অপরের প্রতি বিদ্বেষ ছড়িয়ে পড়ছে তা অত্যন্ত দুঃখজনক। যদি দুই দেশকেই সামনে এগোতে হয় তাহলে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।

মালালার মতে, এই মুহূর্তে সহিষ্ণুতা, বন্ধুত্ব ও ভালোবাসাই ভারত ও পাকিস্তানকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। তাঁর আশা, দুই দেশের পারস্পরিক সম্পর্কে শান্তি স্থাপিত হবে।
মালালার মতে, দু'দেশের মানুষের মধ্যে কোনও বিভেদ নেই। দুটি আলাদা দেশ হলেও আমরা একে অপরের সঙ্গে নিবিষ্ট। এবং আমরা সকলেই একইসঙ্গে এগিয়ে চলেছি।
প্রসঙ্গত, গতবছর ভারতের কৈলাশ সত্যার্থী ও পাকিস্তানের মালালা ইউসাফজাইকে তাঁদের অসাধারণ অবদানের জন্য একসঙ্গে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications