কর্তারপুরে আসার প্রথম আমন্ত্রণপত্র ভারতে কাকে পাঠালেন ইমরান খান?

কর্তারপুর করিডর উদ্বোধনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রথম আমন্ত্রণপত্র পাঠালেন ভারতের এক প্রাক্তন ক্রিকেটারকে। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। ইমরান খানের পক্ষ থেকে ক্রিকেটার তথা রাজনৈতিক ব্যক্তিত্ব নভোজ্যোৎ সিং সিধুকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। কর্তারপুর করিডরের উদ্বোধন ৯ নভেম্বর হবে এবং ভারত ও পাকিস্তান তা আলাদা আলাদা করে উদ্বোধন করবে।

কর্তারপুর করিডর উদ্বোধন


ইমরান খান জানিয়েছেন, কর্তারপুর করিডর শিখ পুণ্যার্থীদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত। তিনি বলেন, 'গুরু নানক জির ৫৫০তম জন্মবার্ষিকীর এত আগেই কর্তারপুর করিডর তৈরি হয়ে যাওয়ার জন্য ‌আমি আমাদের সরকারকে অভিনন্দন জানাতে চাই’‌। যদিও এই করিডর উদ্বোধনের আগেই পাঞ্জাবেজারি হয়েছে কড়া সতর্কতা। সোমবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেন, '‌করিডর উদ্বোধনের সময় পাকিস্তান কোনও ধরনের ঘটনা ঘটাবে বলে আমি মনে করি না, কিন্তু পাঞ্জাব সীমান্তবর্তী রাজ্য বলে এখানে কড়া সতর্কতা থাকা জরুরি এবং এতে উচ্চ সতর্কতা বজায় থাকবে।’‌ গত ৭০ বছর ধরে শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে এই কর্তারপুর করিডর খুলে দেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছিল পাকিস্তানকে। মুখ্যমন্ত্রী বলেন, '‌হঠাৎ করে পাকিস্তানের এই দাবি মেনে নেওয়ার মধ্যে অন্য কোনও উদ্দেশ্য কাজ করছে, শিখ সম্প্রদায়ের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে এই দেশের অন্য কোনও মতলব রয়েছে কিনা সেটা ভাববার বিষয়।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+