আপনার যৌনক্ষমতা মাপতে বাজারে আসছে 'স্মার্ট কন্ডোম'!

এক ব্রিটিশ কোম্পানি বাজরে আনতে চলেছে বিশ্বের প্রথম 'স্মার্ট কন্ডোম'। এটি বাজারের সমস্ত কন্ডোমের চেয়ে আলাদা। এতে রয়েছে একটি স্মার্ট রিং যা যৌন গতিবিধিকে পর্যবেক্ষণ করতে পারবে।

লন্ডন, ৩ মার্চ : শরীরের তাপমাত্রা, মেদ, হৃদস্পন্দন, রক্তচাপ ইত্যাদি মাপার যন্ত্র বাজারে বেরিয়ে গিয়েছে। তবে যৌনক্ষমতা মাপতে কোনও যন্ত্র বেরোচ্ছে বাজারে, এমনটা শুনেছেন কি? যদি না শুনে থাকেন তাহলে জেনে নিন।

এক ব্রিটিশ কোম্পানি বাজরে আনতে চলেছে বিশ্বের প্রথম 'স্মার্ট কন্ডোম'। এটি বাজারের সমস্ত কন্ডোমের চেয়ে আলাদা। এতে রয়েছে একটি স্মার্ট রিং যা যৌন গতিবিধিকে পর্যবেক্ষণ করতে পারবে ও সেই অনুযায়ী আপনাকে রিপোর্ট দেবে। এর পাশাপাশি যৌন সংক্রমণের হাত থেকেও অনেকাংশে এটি রক্ষা করবে।

আপনার যৌনক্ষমতা মাপতে বাজারে আসছে 'স্মার্ট কন্ডোম'!

জানা গিয়েছে, ব্রিটিশ কন্ডোমের ওয়েবসাইটে এই ধরনের কন্ডোম কিনতে পাওয়া যাবে। দাম ৬০ ব্রিটিশ পাউন্ড (ভারতীয় মুদ্রায় দাম ৫ হাজার টাকা)। যদিও কবে থেকে এই কন্ডোম বাজারে আসবে তা জানানো হয়নি। শুধু জানানো হয়েছে, একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে পরীক্ষামূলক কাজ। ২০১৭ সালের মধ্যেই তা বাজারে আনা হবে।

তবে এই কন্ডোম ভারতে পাওয়া যাবে না। কেউ কিনতে চাইলে ব্রিটেন থেকে অর্ডার দিয়ে আনতে হবে। আপনার স্মার্টফোনের সঙ্গে একটি অ্যাপ দিয়ে কন্ডোমটিকে জুড়ে দেওয়া যাবে। তাহলেই আপনার যৌনক্ষমতা সহ নানা তথ্য আপনার হাতের মুঠোয় এসে যাবে।

কী কী জানা যাবে এই স্মার্ট কন্ডোমের সাহায্যে? বলা হচ্ছে, যৌনমিলনের সময়ে আপনার কত ক্যালরি খরচ হল, কতবার আপনি মিলনে উদ্যত হলেন, কতটা সময় লাগল, সেইসময়ে আপনার গতি কত ছিল, আপনার দেহের তাপমাত্রা কত ছিল তাও জানিয়ে দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+