সন্তান হলেই টাকা দেবে সরকার, তবে যেতে হবে পৃথিবীর এই দেশে

সারা পৃথিবীতে প্রায় সবদেশে কম-বেশি হারে জনসংখ্যা হু-হু করে বাড়ছে। তবে এশিয়ার জাপান সম্ভবত একমাত্র দেশ যেখানে যত দিন যাচ্ছে জনসংখ্যা কমছে।

সারা পৃথিবীতে প্রায় সবদেশে কম-বেশি হারে জনসংখ্যা হু-হু করে বাড়ছে। তবে এশিয়ার জাপান সম্ভবত একমাত্র দেশ যেখানে যত দিন যাচ্ছে জনসংখ্যা কমছে। আর সেটা সাম্প্রতিক সময়ে নয়, এই ট্রেন্ড দেখা যাচ্ছে ১৯৭০-এর দশক থেকে। পরিসংখ্যান বলছে জাপানে ২০১৭ সালে সারা বছরে মাত্র ১ লক্ষ শিশু জন্মেছে। আর সারা বছরে মারা গিয়েছে ১৩ লক্ষ মানুষ। যা দেখে জাপানের ছোট্ট শহর নাগি অনন্য সিদ্ধান্ত নিয়েছে।

জাপানে অদ্ভূত হার

জাপানে অদ্ভূত হার

জাপানের স্বাস্থ্য ও শ্রম মন্ত্রকের তথ্য বলছে, জাপানের ১২.৭ কোটি জনসংখ্যার মধ্যে মাত্র ১২.৩ শতাংশ শিশু। সেখানে ভারতে শিশু ৩১ শতাংশ, মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুর সংখ্যা ১৯ শতাংশ, চিনে ১৭ শতাংশ। এবং তথ্য অনুযায়ী, এমন হার চলতে থাকলে জাপানে ২০৬৫ সালের মধ্যে জনসংখ্যা কমে ৮.৮ কোটিতে নেমে আসবে।

নতুন পরিকল্পনা

নতুন পরিকল্পনা

পশ্চিম জাপানের শহর নাগিতে জনসংখ্যা বাড়াতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাত্র ৬ হাজার জনসংখ্যার জাপানি এই শহরে সন্তানের জন্ম দিতে উৎসাহ দেওয়া হচ্ছে। ভারতীয় মুদ্রায় ২ লক্ষ টাকা খরচ দেওয়া হচ্ছে।

জাপানি প্রশাসনের রিপোর্ট

জাপানি প্রশাসনের রিপোর্ট

জাপানি প্রশাসনের রিপোর্ট অনুযায়ী প্রথম সন্তানের জন্মের পর ভারতীয় মুদ্রায় ৬১ হাজার টাকা, দ্বিতীয় সন্তানের জন্মে ৯২ হাজার টাকা, এভাবে পঞ্চম সন্তানের জন্য ২.৪৩ লক্ষ টাকা পর্যন্ত সরকার দেয়।

হয়েছে উন্নতি

হয়েছে উন্নতি

শুধু জন্মের জন্য টাকা দেওয়াই নয়, রয়েছে আরও সুযোগ-সুবিধা। ভর্তুকিযুক্ত বাড়ি, বিনামূল্যে টীকা, স্কুলের খরচও দেয় জাপান সরকার। এছাড়াও নানাভাবে চেষ্টা করা হচ্ছে যাতে জাপানের জনসংখ্যার হারের উন্নতি করা যায়। যার ফলে যেখানে জাপানে শিশু জন্মের জাতীয় গড় ১.৪৬ শতাংশ, সেখানে নাগিতে ২.৩৯ শতাংশ হারে শিশুর জন্ম হচ্ছে, যা অবশ্যই আশাব্যঞ্জক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+