russia ukraine war : রাশিয়াকে দরকার ভারতের, তাই নেই বিরুদ্ধ ভোটে, মোদী সরকারকে খোঁচা ব্রিটিশের

রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন রাষ্ট্রসংঘে ভোট হয় তখন ভোট দেয়নি ভারত। বহু বিদেশী শক্তি ভারতের এই কাজে অবাক হয়েছিল। সবাই ভেবেছিল ভারত রাশিয়ার বিরুদ্ধে ভোট দেবে। থাকবে ন্যাটো জোট ও আমেরিকার পক্ষে, তা হয়নি। নিরপেক্ষ অবস্থান রাখতে গিয়ে এই ভোট দেয়নি ভারত। ভারতের অর্থনৈতিক এবং অনেকগুলি বিষয় এর জন্য কাজ করছিল। ঠিক সেই কথাটাই বললেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। তবে ভারতকে খোঁচা দিয়ে তিনি সেই কথা বলেছেন। তার কথা অনুযায়ী ভারতের রাশিয়া নির্ভরতা রয়েছে, তাই ভোট দেয়নি।

russia ukraine war : রাশিয়াকে দরকার ভারতের, তাই নেই বিরুদ্ধ ভোটে, মোদী সরকারকে খোঁচা ব্রিটিশের

ব্রিটিশ বিদেশমন্ত্রী লিজ ট্রাস সোমবার বলেন যে, রাশিয়ার উপর ভারতের নির্ভরশীলতার একটি স্তর রয়েছে যা ইউক্রেনের উপর রাশিয়ার নিন্দা করার জন্য রাষ্ট্রসংঘের ভোটে বিরত থাকার সিদ্ধান্তকে ব্যাখ্যা করতে পারে। তিনি বলেন, "আমি মনে করি ভারতের জন্য সমস্যাটি হল রাশিয়ার উপর নির্ভরতার কিছু স্তর রয়েছে। এটা যেমন প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়াকে ভারতের দরকার আছে তেমনই, কিন্তু অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও দরকার আছে। "ট্রাস একটি সংসদীয় কমিটিকে বলেছেন, "আমি ভারতীয় বিদেশমন্ত্রী, মন্ত্রী জয়শঙ্করের সাথে কথা বলেছি এবং ভারতকে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়াতে উৎসাহিত করেছি।"
এদিকে ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ভলোদিমির জেলেনস্কিকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত খবর প্রধানমন্ত্রী মোদি সোমবার জেলেনস্কির সঙ্গে সংঘাত-কবলিত ইউক্রেনের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সরকারি সূত্রের মতে, এদিন মোদী-জেলেনস্কি প্রায় ৩৫ মিনিট ধরে কথা বলেন। মূলত ইউক্রেনের সুমিতে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে দেশে ফেরানোর জন্য সে দেশের সরকারের সাহায্য চেয়েছেন মোদী। সরকারি সূত্রে জানা গিয়েছে ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার কাজে ইউক্রেনীয় সরকারের সাহায্যের জন্য প্রধানমন্ত্রী মোদী সে দেশের রাষ্ট্রপতি জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন। খারকিভ, কিয়েভের পর এবার সুমি থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টায় করছে ভারত। এ বিষয়ে ইউক্রেম সরকারের সাহায্যও চেয়েছেন মোদী৷ প্রসঙ্গত, সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী। ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের (যার বেশিরভাগ ছাত্রছাত্রী) সরিয়ে নেওয়ার জন্য ভারত 'অপারেশ গঙ্গা' নামের উদ্ধার কাজ চালাচ্ছে। কয়েকদিন আগে রাশিয়া জানিয়েছিল ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য সেফ প্যাসেজ সহ সম রকমের সাহায্য করবে রুশ সেনাবাহিনী৷ এরআগে খারকিভে রুশ সেনাবাহিনী আক্রমণ করলে সেখানে কর্ণাটক থেকে যাওয়া এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছিল৷ এরপর থেকে ভারত 'অপারেশ গঙ্গা' আরও জোরদার করেছে। শনিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, অপারেশন গঙ্গার অধীনে ৬৩টি ফ্লাইটে ইউক্রেন থেকে প্রায় ১৩৩০০ লোক ভারতে ফিরে এসেছে।

অন্যদিকে গত মাসে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনকে রাষ্ট্রসংঘে জোরালো ভাষায় নিন্দা জানিয়েছে অনেক দেশ। যদিও এখনও সরাসরি রাশিয়ার সমালোচনা ও বিরোধিতার রাস্তায় হাঁটেনি ভারত৷ গত মাসেই প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতি জেলেনস্কি একে অপরের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। সোমবার আবারও প্রধানমন্ত্রীর ফোনের পরই জেলেনস্কি টুইট করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+