"৬২-র চেয়ের খারাপ পরিনাম হবে", চিনা সংবাদপত্রে হুঁশিয়ারি ভারতকে

১৯৬২ সালের যুদ্ধের চেয়েও খারাপ ফল হবে বলে ভারতকে হুঁশিয়ারি দিল চিনের সরকার পরিচালিত সংবাদপত্র।

সীমান্তে তাঁদের সেনার সঙ্গে বিরোধকে আরও বাড়ালে এর ফল ভোগ করতে হবে ভারতকে। ১৯৬২ সালের যুদ্ধের চেয়েও খারাপ ফল হবে বলে ভারতকে হুঁশিয়ারি দিল চিনের সরকার পরিচালিত সংবাদপত্র।

ডোকলাম নিয়ে বেশ কিছুদিন হল ভারত-চিন সীমান্ত উষ্ণতা কয়েকগুণ বেড়ে গিয়েছে। এই প্রসঙ্গেই গ্লোবাল টাইমস সম্পাদকীয়তে ভারতকে কার্যত হুমকি দিয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী হিসাবে অরুণ জেটলির মন্তব্য করেছেন যে ২০১৭ সালের ভারতের সঙ্গে ১৯৬২ সালের তফাৎ রয়েছে। সেই একই কথার পুনরাবৃত্তি শোনা গিয়েছে সেনাপ্রধান বিপিন রাওয়াতের গলাতেও।

এই প্রসঙ্গে চিনা সরকারি সংবাদপত্র লিখেছে, যদি ভারত ভেবে থাকে এখন তাদের সেনা শক্তিশালী ও সেজন্য ডোকলাম এলাকায় যা ইচ্ছে করবে তাহলে একবার যেন চিনের ক্ষমতা দেখে নেয়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে চিনের সেনার সঙ্গে দ্বন্দ্বে জড়ালে ১৯৬২ সালের থেকেও বেশি ক্ষতি হবে ভারতের।

এখানেই না থেমে চিনা সংবাদপত্র পিপলস ডেইলি বলেছে, ডোকলাম এলাকায় থেকে ভারতীয় সেনা যদি নিজে থেকে সরে যায় তাহলে ভালো, নাহলে ধাক্কা মেরে চিনা সেনা ভারতীয় সেনাকে সরিয়ে দেবে। সম্পাদকীয়তে দাবি করা হয়েছে যে চিনা প্রকল্প বন্ধ করতে ভূটানকে পিছন থেকে উসকানি দিচ্ছে ভারত। পাশাপাশি চিনের আরও দাবি, ওই এলাকা তাদের। ভারত জোর খাটিয়ে সেটিকে 'ডিসপুট রিজিয়ন' বলে চালাতে চাইছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+