Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TikTok Ban in US: ট্রাম্পের শপথের আগে ‘টিকটক’ বন্ধ আমেরিকায়, নেপথ্যে কোন কারণ?

TikTok Ban in US: আমেরিকায় নিষিদ্ধ হয়ে গেল টিকটক। ৫ বছর আগেই টিকটক নিষিদ্ধ করেছিল ভারত। আর এবার জাতীয় নিরাপত্তার (National Security) স্বার্থে সেই পথেই হাঁটল মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। শনিবার রাত থেকেই অফলাইন (TikTok Offline) হয়ে যায় অ্যাপটি।

টিকটক নিষিদ্ধ আইন বলবৎ হওয়ার ২ ঘণ্টা আগেই বিদায় জানায় টিকটক। আমেরিকায় প্রায় ১৭ কোটি মানুষ টিকটক ব্যবহার করতেন। শনিবার রাত থেকেই গুগল প্লে স্টোর থেকে অদৃশ্য হয়ে গিয়েছে এই চাইনিজ অ্যাপ।

TikTok Ban in US

ছবি সৌজন্য- pexels

যাদের ফোনে অ্যাপ ইনস্টল করা ছিল তারা অ্যাপ খুলতেই দেখতে পান বড় বড় করে লেখা রয়েছে বিদায়ী মেসেজ। সেখানে লেখা রয়েছে, 'দুঃখিত, টিকটক আর ব্যবহার করা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটিক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসংক্রান্ত আইনও বলবৎ হয়ে গিয়েছে। দুর্ভাগ্যবশত, তাই এখন থেকে টিকটক আর ব্যবহার করা যাবে না।'

আমেরিকায় টিকটকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় এই চিনা অ্যাপ বিঘ্ন ঘটাচ্ছে বলে অভিযোগ। আর তাই বাইডেন সরকারের আমলেই টিকটক নিষিদ্ধ বিল পাস করা হয়েছে। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষরের পর বিল আইনে পরিণত হয়েছে। তবে ২০ জানুয়ারি মার্কিন মসনদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। মনে করা হচ্ছে, টিকটকের উপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করতে পারেন তিনি।

নতুন আইন মোতাবেক আমেরিকার কোনও কোম্পানি ওই চিনা অ্যাপের জন্য কোনও কন্টেন্ট তৈরি করতে পারবে না। টিকটক যদি মার্কিন কোনও কোম্পানির কাছে তাদের স্বত্ব বিক্রি করে, তবেই একমাত্র এখানে টিকটক চালু করা যাবে। তবে সোমবারের মধ্যে তারা আমেরিকায় আবার ফিরে আসবে বলে আশাবাদী টিকটক। ওই অ্যাপের নির্মাতাদের দাবি, ট্রাম্প ক্ষমতায় এলে টিকটকের সঙ্গে নতুনভাবে কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন।

এক সংবাদমাধ্যমে টেলিফোনিক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, খুব বড়জোড় ৯০ দিনের জন্য টিকটকের মেয়াদ বৃদ্ধি করতে পারেন ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, "আমার মতে নিশ্চিতভাবেই ভেবে দেখার সুযোগ রয়েছে। খুব নিখুঁতভাবে আমাদের সবটা পরীক্ষা করে দেখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ ও বড় সিদ্ধান্ত। আমি যদি ৯০ দিনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিই, তাহলে সোমবারই আমি তা ঘোষণা করব।"

অ্যাপেলের অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে উধাও হয়ে গিয়েছে টিকটক। টিকটকের প্যারেন্ট কোম্পানির অন্যান্য অ্যাপের মধ্যে বাইটডান্স, ক্যাপকাটও শনিবার রাত থেকেই কাজ করা বন্ধ করে দিয়েছে। মার্কিন আইনপ্রণেতাদের দাবি, টিকটক অ্যাপের মাধ্যমে বিপুল তথ্য হাতিয়ে নেওয়ার কাজ করতে পারে চিন। জাতীয় নিরাপত্তার স্বার্থে যা বড়সড় বিপদ ডেকে আনতে পারে।

২০২২ সালের ডিসেম্বরে সরকারি কর্মচারীদের চিনা অ্যাপ টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকার সেনেট। পাল্টা আমেরিকার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় সংস্থাটি। তবে শুক্রবার সুপ্রিম কোর্টও বহাল রেখেছে নিষেধাজ্ঞা।

৫ বছর আগে ট্রাম্প টিকটক নিয়ে সতর্ক করেছিলেন। আর এখন কিনা সেই ট্রাম্পকেই এই অ্যাপের ত্রাতার আসনে বসিয়েছেন ব্যবহারকারীরা। সূত্রের খবর, সোমবার ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানেও আসতে পারেন টিকটকের সিইও সৌ চিউ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+