চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু বাঘ পালালে কী হয়, দেখুন ভাইরাল ভিডিও
সকলে জমা হয়েছিলেন আনন্দ করতে , কিন্তু সেখানে আসাটা যে দুঃস্বপ্ন হয়ে যাবে এভাবে তা ভাবেননি কোনওভাবেই
চিনের এক গ্রামে বসেছিল সার্কাসের আসর। প্রচুর মানুষও এসেছিলেন স্বাভাবিক ভাবেই সেই সার্কাসের শো দেখতে। কিন্তু সেটাই দুঃস্বপ্নে পরিণত হল।

চিনের শাংসি প্রদেশের লিনফেনে বসেছিল এই সার্কাসের আসর। সার্কাস চলাকালীন খাঁচা ভেঙে বাঘ বেরিয়ে যায়। ফলে সেই জায়গার মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়। আহত হয় দুটি শিশু। তবে আঘাত গুরুতর নয়। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত শিশুদের। তাদের শারীরিক অবস্থা এখন ঠিক রয়েছে। কী করে ঘটল এই মারাত্মক ঘটনা তার তদন্ত চলছে।
Horrifying footage: Circus tiger breaks through fence, injuring two kids https://t.co/47TxRvp7n1 pic.twitter.com/Pgp48NnkBW
— CGTN (@CGTNOfficial) November 27, 2017
এদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিভিন্ন নেটিজেনরা এইভাবে বন্য প্রাণী ব্যবহার করে সার্কাস দেখানোর তীব্র প্রতিবাদ করেছেন। কীভাবে বন্য প্রাণীদের স্বাধীন জীবনে মানুষজন হস্তক্ষেপ করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। আর এও বলা হয়েছে যদি খেলা দেখানোও হয়, তাহলে কী ভাবে সুরক্ষা -র বিষয়টিকে গুরুত্ব না দেওয়া হতে পারে।
অনেকেই আবার বলেছেন, শিশুদের এভাবে আহত হওয়ার ঘটনায় তাঁরা স্তম্ভিত। বিপদ বড় হয়নি এটা ভাগ্যের কিন্তু বিপদ বড় হলে তখন কী হত।












Click it and Unblock the Notifications