নতুন বছরের শুরুতেই ইংল্যান্ডে ফিরল সন্ত্রাস, ম্যাঞ্চেস্টারে ছুরি নিয়ে হামলায় আহত তিন

নতুন বছরের শুরুতেই সন্ত্রাস ফিরল যুক্তরাজ্য ইংল্যান্ডে।

নতুন বছরের শুরুতেই সন্ত্রাস ফিরল যুক্তরাজ্য ইংল্যান্ডে। ম্যাঞ্চেস্টারের ভিক্টোরিয়া রেলওয়ে স্টেশনে তিনজনের ওপরে ছুরি নিয়ে হামলা হল। আহতদের মধ্যে একজন পুলিশ অফিসারও রয়েছেন।

নতুন বছরের শুরুতেই ইংল্যান্ডে ফিরল সন্ত্রাস, ম্যাঞ্চেস্টারে ছুরি নিয়ে হামলায় আহত তিন

এক প্রত্যক্ষদর্শীর মতে, আততায়ী 'আল্লাহ' বলে চেঁচিয়ে ওঠে। তারপরই নিরীহ পথচারীদের ওপরে ঝাঁপিয়ে পড়ে।

আততায়ীর হাতে রান্নার কাজে ব্যবহার করা ছুরি ছিল। তবে তা অন্তত ৩০ সেমি লম্বা বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের মধ্যে পুরুষ ও মহিলা যাত্রীদের বয়স ষাটের কাছাকাছি ছিল।

পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়। আততায়ীকে চারিদিক থেকে ঘিরে ফেলে পেপার স্প্রে দিয়ে কাবু করে ঝাঁপিয়ে পড়ে আততায়ীকে গ্রেফতার করা হয়। তাকে খুনের চেষ্টার অভিযোগে মামলা দেওয়া হয়েছে।

মহিলাকে তলপেটে, প্রৌঢ়কেও পেটে ও পুলিশ আধিকারিকের পিঠে ছুরির আঘাত লেগেছে। একেবারে ব্যস্ত সময়ে নতুন বছর শুরুর ঘণ্টা কয়েক আগে এই আতঙ্কের ঘটনা ঘটেছে ম্যাঞ্চেস্টারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+