শিখ সম্প্রদায়ের ৩ সদস্য খুন লন্ডনে, দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তাল বিদেশ-বিভুঁই
পূর্ব লন্ডনে শিখ সম্প্রদায়ের মধ্যে দুটি গোষ্ঠীর সংঘর্ষে তিনজনের মৃত্যু হল ছুরিবিদ্ধ হয়ে। সোমবার ইলফোর্ডের সেভেন কিংসের এলমস্টেড রোডে এই ঘটনা ঘটে।
পূর্ব লন্ডনে শিখ সম্প্রদায়ের মধ্যে দুটি গোষ্ঠীর সংঘর্ষে তিনজনের মৃত্যু হল ছুরিবিদ্ধ হয়ে। সোমবার ইলফোর্ডের সেভেন কিংসের এলমস্টেড রোডে এই ঘটনা ঘটে। ছুরিকাহত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানায় লন্ডন পুলিশ। অশান্তির খবর পেয়েই পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। কিন্তু প্রাণহানি আটকাতে পারেনি পুলিশ।

লন্ডন পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। কী কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। লন্ডন পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট স্টিফেন ক্লেম্যান জানান, আমরা বিশ্বাস করি এই সংঘর্ষে জড়িতরা শিখ সম্প্রদায়ের সদস্য।
ক্লেম্যান আরও জানান, সন্দেহভাজন এবং ক্ষতিগ্রস্থরা একে অপরের পরিচিত ছিল। এই হত্যার ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা হচ্ছে, এর পিছনে আর কারা রয়েছেন।












Click it and Unblock the Notifications