Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুলিশের গুলি, লালমনিরহাটে নিহত তিন জামায়ত কর্মী

বাংলাদেশ হিংসা
ঢাকা, ১৫ ডিসেম্বর: পুলিশের গুলিতে মৃত্যু হল অন্তত তিন জামায়ত কর্মীর। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটে।

কাদের মোল্লার ফাঁসির জেরে জামায়তের ডাকা অবরোধ-হরতালে এখন উত্তাল বাংলাদেশ। পুলিশ সূত্রের খবর, রবিবার সকাল সাড়ে ছ'টায় লালমনিরহাটে অবরোধের সমর্থনে মিছিল করছিল জামায়ত-ই-ইসলামি। বিশৃঙ্খল মিছিলকে বাধা দিলে গণ্ডগোল শুরু হয়। পুলিশের দিকে উড়ে আসে ইট-পাটকেল। তখন বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলে মারা যায় দু'জন। এরা হল মনিরুল ইসলাম (২৫) ও আব্দুর রহিম (২৬)। আর একজন, মহম্মদ সাজু (৩০) পরে রংপুর সদর হাসপাতালে মারা যায়। এছাড়া পুলিশের গুলিতে আরও ১০জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি।

লালমনিরহাট ছাড়াও এদিন রাজশাহী, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, চাঁদপুর, মেহেরপুর, সিরাজগঞ্জ, শ্রীহট্ট ইত্যাদি জায়গা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর মিলেছে। এ সব জায়গায় জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছে পুলিশকে। অন্তত ১০২জনকে গোলমাল পাকানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+