পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, ফিরল চার বছর আগের আতঙ্ক
পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল হিমালয়ের দেশ নেপাল।
পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল হিমালয়ের দেশ নেপাল। এদিন সকাল ৬টা ১৪ মিনিটে কাঠমাণ্ডুতে এই ঘটনা ঘটেছে। ইউরোপীয়ান-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল কেন্দ্র জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৮। এখনও পর্যন্ত ভূমিকম্পে কারও প্রাণহানি হয়নি।

এর পাশাপাশি ভারতের অরুণাচল প্রদেশে তার আগে রাত ১টা ৪৫ মিনিট নাগাদ ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে ১৮০ কিলোমিটার দূরে এই কম্পন অনুভূত হয়েছে।
নেপালের ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, প্রায় ২০ মিনিট ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে। নওবিস গ্রামে ৫.২ ও ৪.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। ভোট ৬টা ২৯ মিনিট ও ৬টা ৪০ মিনিট নাগাদ এই দুই কম্পন অনুভূত হয়।
২০১৫ সালের ২৫ এপ্রিল, চার বছর আগে নেপালে প্রবল ভূমিকম্পে ৮ হাজারের বেশি মানুষের প্রাণ গিয়েছিল। আহত হয়েছিলেন ২০ হাজারের বেশি মানুষ। সেই ঘটনার রেশ এখনও নেপালের মানুষের মন থেকে যায়নি। তার আগেই ফের কম্পনের ঘটনা ঘটায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications