ইন্দোনেশিয়ায় তিনটি ধর্মীয়স্থানে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৫
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সুরাবায়ায় তিনটি চার্চে বিস্ফোরণ। রবিবার সকালে এই বিস্ফোরণ হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে ৫ জন মারা গিয়েছেন। আহত অনেকে।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সুরাবায়ায় তিনটি চার্চে বিস্ফোরণ। রবিবার সকালে এই বিস্ফোরণ হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে ৫ জন মারা গিয়েছেন। আহত অনেকে। সেখানকার সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, সম্ভবত আত্মঘাতী বিস্ফোরণের জেরেই এই মৃত্যু। স্থানীয় সময় সকাল সাতটা নাগাদ বিস্ফোরণগুলি হয়।

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম শহর নাগেল মদ্যার সান্তা মারিয়া চার্চে প্রথম বিস্ফোরণটি হয়। সেখানে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সুরাবায়ার সেন্টার পেন্টাকোস্টাল চার্চে অপর বিস্ফোরণে একজনরে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জিকেআই ডিপোনেগোরো চার্চে বিস্ফোরণে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
তবে ক্যাথেড্রাল চার্চে বিস্ফোরণের আগেই সন্দেহজনক এক ব্যক্তিকে গ্রেফতার করায় অপর বিস্ফোরণ থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
সুরাবায়ার ডেপুটি মেয়র উইষ্ণু শক্তি বুয়ানা জানিয়েছেন, শহরের নির্দিষ্ট কিছু জায়গা বিশেষ করে ধর্মীয় স্থানগুলিতে সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ সতর্ক থাকায় চতুর্থ বিস্ফোরণ থেকে রক্ষা পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications