ছাত্রীকে ১০০ পাতার হুমকি চিঠি, ইংল্যান্ডে বিশ্ববিদ্যালয় থেকে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভুত ছাত্র

সম্প্রতি সাহিল ভবানী নামের এক ছাত্রকে সাসপেন্ড করেছে অক্সফোর্ডের একটি বিশ্ববিদ্যালয়৷ কারণটিও বেশ আশ্চর্যজনক। সংবাদমাধ্যমের খবর অনুসারে সেই বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রীকে ক্রমাগত বিরক্ত করার পর শেষমেশ হুমকি এবং যৌন ইঙ্গিত সহ ১০০ পাতার চিঠে লিখেছে সাহিল৷ ঘটনাটি অক্সফোর্ডের ব্রুকস বিশ্ববিদ্যালয়ের বলে জানা গিয়েছে৷

ইংল্যান্ডে বিশ্ববিদ্যালয় থেকে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভুত ছাত্র

স্কুল, বিশ্ববিদ্যালয়ে, ছাত্রছাত্রীদের একে অন্যের প্রতি প্রেম, ভালোলাগা তৈরি হওয়া খুবই সাধারণ ব্যাপার৷ কিন্তু সেখানে এমন কী হয়েছে যার জন্য একজন ছাত্রীকে চিঠি লেখার অপরাধে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার হতে হয়েছে একজন ছাত্রকে৷ সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুসারে বিষয়টি মোটেও ততটা সহজ যতটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে৷ কারণ ওই ১০০ পাতার চিঠিতে এনন অনেক শব্দ ব্যবহার করা হয়েছে যা যৈ কোনও মেয়ের কাছে হুমকি সুলভ, স্বাভাবিকভাবেই কড়া শাস্তির মুখে পড়তে হয়েছে ভারতীয় বংশোদ্ভুোত সাহিল ভবানীকে৷

জানা গিয়েছে ব্রুকস বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠীর প্রতি আকৃষ্ট রয়েছেন সাহিল৷ এবং বেশ কয়েকবার তাঁকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দেন ভবানী। তাতে রাজী না হওয়াতেই হুমকি ও অশ্লীল মেসেজে ভর্তি ১০০ পাতার চিঠি ছাত্রীটিকে পাঠায় সাহিল৷ এরপরই অভিযোগকারিনী প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের নজরে নিয়ে আসে বিষয়টি। এবং পরে তা আদালত পর্যন্ত গড়ায়।

অভিযোগকারিনী বক্তব্যের ভিত্তিতে তদন্ত করে সাহিল ভবানীকে দোষ ঘোষণা করেছে ব্রিটেনের একটি আদালত। এবং সেখানেই তাঁকে চার মাস কারাবাসের শাজা শোনানো হয়েছে। এরপরই সাহিলকে দু'বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকেও সাসপেন্ড করা হয়েছে।

নিজের সাফাইয়ে অদ্ভুত যুক্তি দিয়েছে সাহিল ভবানী৷ তাঁর বক্তব্য সে জানতই না এই চিঠিতে হুমকি বা যৌন ইঙ্গিতমূলক কোনও বক্তব্য রয়েছে বলে৷ ওগুলো প্রেমের কবিতার লাইন যা সে বিভিন্ন অনলাইন সাইট থেকে সংগ্রহ করেছে!

ব্রুকস বিশ্ববিদ্যালয়ের ছাত্রীটির কথায় অনেকদিন ধরেই সাহিল তাঁকে এসব বলে আসছে৷ বারবার বারণ করা সত্ত্বেও তিনি থামেননি৷ উল্টে তাঁকে ভয়েস মেসেজে প্রেম, বিয়ের প্রস্তাব দিতে থাকেন এমনকি বিয়ের পর তাঁদের বাচ্চা হবে এ নিয়েও নিজেই নিজেই আলোচনা করতে থাকেন৷ ছাত্রীটি আরও জানিয়েছেন তিনি এর আগে বহুবার তাঁকে বলেছেন এসব মেসেজ তাঁকে না করতে৷ এভবে বারবার বিরক্ত করলে তিনি পুলিশে অভিযোগ জানাবে বলেও জানিয়েছিলেন৷ তখন সাময়িক ভাবে কিছুদিন চুপ থাকলেও আবার তরুণীকে উক্তত্য করতে শুরু করে সাহিল ভবানী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+