Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যৌনকেচ্ছা ঢাকতে প্রাণে মারার হুমকি, ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ পর্ন তারকা স্টরমির

স্টরমি এক টিভি শো-য়ে জানিয়েছেন, ট্রাম্পের বিষয়ে না এগোতে এক আগন্তুক তাঁকে হুমকি দিয়ে সতর্ক করে যায়।

যৌনকেচ্ছা নিয়ে ঘোর বিপাকে ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকমাস ধরেই মার্কিন রাষ্ট্রপতির বিরুদ্ধে একেরপর এক অভিযোগ সামনে আনছেন পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলস। এর আগে ট্রাম্পের সঙ্গে যৌনকেচ্ছার কথা তিনি স্বীকার করেছেন। জানিয়েছেন, সেই ঘটনার জন্য তাঁকে টাকাও দেওয়া হয়। যা নিয়ে মার্কিন মুলুক সরগরম হয়ে উঠেছিল।

ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ পর্ন তারকা স্টরমির

এবার নতুন অভিযোগে ঘুরিয়ে নিশানা করা হয়েছে ট্রাম্পকে। স্টরমি এক টিভি শো-য়ে জানিয়েছেন, ট্রাম্পের বিষয়ে না এগোতে এক আগন্তুক তাঁকে হুমকি দিয়ে সতর্ক করে যায়। স্টরমির আসল নাম স্টেফানি ক্লিফোর্ড। তিনি জানিয়েছেন, এই হুমকি তাঁকে দেওয়া হয় ২০১১ সালে লাস ভেগাসের একটি পার্কিংয়ে।

পর্ন তারকা স্টরমি

ড্যানিয়েলসের দাবি, তিনি সেইসময়ে মেয়েকে নিয়ে ফিটনেস ক্লাসে যাচ্ছিলেন। তখন এক আগন্তুক এগিয়ে এসে হুমকি দেয়। সে মেয়েকে দেখিয়ে বলে, 'আপনার মেয়ে খুব মিষ্টি। তার মায়ের কিছু হলে তা খুব লজ্জার হবে।' এই বলেই সে পালিয়ে যায়।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একদশকের বেশি আগে যৌনতায় লিপ্ত হন স্টরমি। সেই ঘটনায় মুখ বন্ধ রাখতে ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগে স্টরমিকে ১ লক্ষ ৩০ হাজার ডলার ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন দেন বলে অভিযোগ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+