২০০% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, ভারত ও পাক সংঘাত নিয়ে নতুন বিতর্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের দাবি তুললেন, ২০২৪ সালের ভারত ও পাকিস্তান সংঘাতে তাঁর হস্তক্ষেপেই শেষ পর্যন্ত যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল। এমনকি শান্তি চুক্তি না হলে ভারত ও পাকিস্তানের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন বলেও জানান তিনি। তাঁর কথায়, "টাকার মতো কার্যকর চাপ আর কিছু নেই।"
নিজের 'বোর্ড অফ পিচ' বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে যুদ্ধ তীব্র আকার নিচ্ছিল, একের পর এক যুদ্ধবিমান ভূপাতিত হচ্ছিল। আগের দাবিতে যেখানে আটটি যুদ্ধবিমান ধ্বংসের কথা বলেছিলেন, এবার সেই সংখ্যা বাড়িয়ে ১১ তে নিয়ে যান তিনি। তাঁর দাবি, ফোনে সরাসরি দুই দেশের নেতৃত্বের সঙ্গে কথা বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন শান্তি স্থাপনে ব্যর্থ হলে কোনও বাণিজ্য চুক্তি হবে না, উল্টে বসবে ২০০ শতাংশ শুল্কের বোঝা।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, "ওরা লড়াই করতে চেয়েছিল। কিন্তু বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা সামনে আসতেই অবস্থান বদলায়। শেষ পর্যন্ত সমঝোতা হয়।"
তবে নয়াদিল্লি এই তত্ত্ব মানতে নারাজ। ভারতের তরফে একাধিকবার জানানো হয়েছে, পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতির প্রক্রিয়া শুরু হয় এবং এতে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না। অর্থাৎ, ট্রাম্পের 'মধ্যস্থতা' দাবিকে সরকারিভাবে অস্বীকার করেছে ভারত।
সংঘাতের সূত্রপাত ঘটে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর, যেখানে ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়। এর জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনী বৃহৎ সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে। 'অপারেশন সিঁদুর' এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে নির্ভুল ও সমন্বিত হামলা চালানো হয়।
সরকারি সূত্রের দাবি, অন্তত ন'টিরও বেশি সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হয়, যেগুলি কমান্ড ও প্রশিক্ষণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হত। এই ঘাঁটিগুলির সঙ্গে জঈশ ই মহম্মদ ও লস্কর ই তাইবার যোগ ছিল বলে অভিযোগ। অভিযানে শতাধিক জঙ্গি নিহত হয়েছে বলেও দাবি করা হয়।
এর পর ৮ থেকে ১০ মে এর মধ্যে পাকিস্তান ভারতীয় সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হানার চেষ্টা করে। জবাবে ভারত সীমান্তের ওপারে কৌশলগত সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। টানা চার দিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র লড়াইয়ের পর, অবশেষে ১০ মে দুই দেশ উত্তেজনা প্রশমনে সম্মত হয় ও আনুষ্ঠানিকভাবে সংঘাতের ইতি ঘটে।
ট্রাম্পের দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হলেও, ভারত নিজের অবস্থানে অনড় এই যুদ্ধবিরতি ছিল দ্বিপাক্ষিক প্রক্রিয়ার ফল, বাইরের কোনও মধ্যস্থতার নয়।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications