Thread App: লঞ্চিংয়ের পরেই সুপারহিট জুকারবার্গের থ্রেডস, একদিনেই কয়েক কোটি সাবস্ক্রাইবার
টুইটারকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে থ্রেডস বাজারে এনেছে সোশ্যাল মিডিয়া জায়েন্ট মেটা। মার্ক জুকারবার্গের এই চমকের জন্য হয়তো অতোটা প্রস্তুত ছিলেন না ইলন মাস্ক। লঞ্চিং ডেটেই সুপারহিট জুকেরবার্গের থ্রেডল। ৩ কোটির বেশি মানুষ প্রথম দিনেই সাইন আপ করেছেন। অর্থাৎ অ্যাকাউন্ট খুলে ফেলেছেন।
মার্ক জুকারবার্গের একটি টুইটেই হইচই ফেলে গিয়েছিল গোটা বিশ্বে। ১১ বছর পর টুইট করে নিজের সোশ্যাল মিডিয়ায় সাইট থ্রেডস লঞ্চের কথা ঘোষণা করেন ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ। টুইটারকে এক কথায় চ্যালেঞ্জ জানিয়েই জুকারবার্গের এই নতুন সোশ্যাল মিডিয়া সাইট বাজারে আনা।

একেবারে টুইটারের ধাঁচেই তৈরি করা হয়েছে থ্রেডস অ্যাপ। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকলেই খোলা যাবে এটি। এখানে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া খুব একটা জটিল নয়। ইনস্টাগ্রামের সঙ্গে এর যোগ থাকার কারণে গ্রাহকদের অথেন্টিকেশন প্রক্রিয়াটিও খুব সহজেই হয়ে যাচ্ছে। আর তার জেরেই প্রথম দিনেই থ্রেডস অ্যাপের সাবক্রাইবার হয়ে গিয়েছে ৩ কোটির বেশি।
টুইটারের মতোই শর্ট মেসেজিং এই সোশ্যাল মিডিয়া অ্যাপে ভিডিও মেসেজেরও অপশন রয়েছে। ৫ মিনিটের বেশি দৈর্ঘের ভিডিও পোস্ট করা যাবে না। থাকছে লাইক-ডিসলাইক, শেয়ার-কমেন্টের অপশনও। আবার ব্লক করার অপশনও রয়েছে। তবে থ্রেডস অ্যাপে কাউকে ব্লক করা হলে তিনি ইনস্টাতেও ব্লক হয়ে যাবেন। খুবই সহজ সরল এই প্রক্রিয়া। ৫০০ ক্যারেক্টার পর্যন্ত মেসেজ পোস্ট করা যাবে এই অ্যাপে।
গুগল প্লেস্টোরে বিনামূল্যেই ডাউনলোক করা যাচ্ছে থ্রেডস অ্যাপ। জুকেরবার্গ নিজের অ্যাকাউন্ট খুলে ওয়েলকাম টু থ্রেডস বলে মেসেজ করেছেন ইমোজি দিয়ে। শুধু অ্যান্ড্রয়েড ফোন নয় ডেস্কটপেও খোলা যাবে থ্রেডসে অ্যাকাউন্ট। তার জন্য লগইন করতে হবে থ্রেডস ডট ইনে। রাতারাতি থ্রেডসের এই জনপ্রিয়তার নেপথ্যে রয়েছে ইলম মাস্কের আগ্রাসি মানসিকতা এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।
টুইটার কেনার পরেই ইলন মাস্ক একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছে। টুইটারে মেসেজের সংখ্যা বেধে দেওয়া হয়েছে। ব্লুটিক অপশন বন্ধ করে দেওয়া হয়েছে। সকলেই যে টুইটার ব্যবহার করতে পারবেন এমন নয়। টুইটার হাতে নেওয়ার পর নির্বিচারে কর্মী ছাঁটাই করেছেন তিনি। মাস্কের এই আচরণই টুইটারের জনপ্রিয়তার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications