হাজার দিন পেরিয়েছে যুদ্ধের, রাশিয়ায় প্রথম মিসাইল হামলা ইউক্রেনের
এবার কি তাহলে প্রত্যাঘাত? হাজার দিন যুদ্ধ হয়ে গিয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। রাশিয়ার একের পর এক আক্রমণে বিধ্বস্ত ইউক্রেন। ইউরোপের ওই দেশ রীতিমতো শ্মশানভূমিতে হয়েছে। এবার রাশিয়ার দিকে পাল্টা আক্রমণ। আমেরিকার তৈরি মিসাইল রাশিয়ার দিকে ধেয়ে গেল? প্রথম রাশিয়াকে মিসাইল আক্রমণ করল ইউক্রেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এই মিসাইল হামলার কথা জানিয়েছে। ছটি মিসাইল রাশিয়ার দিকে ইউক্রেনের থেকে এসেছে। পাঁচটি মিসাইল নামানো হয়। একটি ধ্বংস করা হয়েছে। ইউক্রেন আর্মি প্র্যাকটিকাল মিসাইল সিস্টেম ব্যবহার করে৷ রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

এদিন বেলার দিকে এই হামলা চালানো হয়। একটি মিসাইলকে ধ্বংস করা হয়েছিল। সেই মিসাইলের ধ্বংসাবশেষ সামরিক এলাকায় গিয়ে পড়ে। সেখানে আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন নেভানো হয়েছিল। বড় কোনও ঘটনা হয়নি৷
ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার অভ্যন্তরে প্রায় ১১০ কিলোমিটার দূরে আঘাত হানে। একটি রাশিয়ার অস্ত্রাগারে আঘাত করেছে। দ্বিতীয়টি বিস্ফোরণ ঘটায়। কোন ধরনের মিসাইল ব্যবহার করা হয়েছে? সেই সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহেই ইউক্রেনের জন্য মাঝারি পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমোদন দিয়েছেন। তারপরেই এই ঘটনা সামনে এল। অতি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতেছেন। ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে বার্তাও দিয়েছেন। পশ্চিমী দুনিয়ার রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার মধ্যেই এই ঘটনা।
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলে কোন দিকে জল বইবে? তাই নিয়েও শুরু হয়ে গেল চর্চা। ইউক্রেন প্রেসিডেন্ট বারবার যুদ্ধ থামানোর বার্তা দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন আক্রমণ বন্ধ করেন। সেই কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অনুরোধ করেছিলেন। তবে সম্প্রতি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পার্লামেন্টে বার্তাও দিয়েছেন। তারপরেই এই আক্রমণ।












Click it and Unblock the Notifications