বিশ্বের সব থেকে বড় পা'এর অধিকারী এই মহিলা, নাম উঠল গিনেস বুকে
এনার পা দেখলে আপনি চমকে যাবেন। কারন ইনি বৃহদাকার পা নিয়ে করে ফেলেছেন বিশ্বরেকর্ড। নাম উঠেছে গিনেস বুকের পাতায়। এর আগে যে রেকর্ড ছিল সবচেয়ে বড় পায়ের মার্কিন মহিলা তানিয়া হারবার্ট তা ভেঙে দিয়েছিলেন।

বিশ্বের সবথেকে বড় পা
তানিয়া হারবার্টের দখলে এখন বিশ্বের সবথেকে বড় পায়ের রেকর্ড রয়েছে। তিনিই বিশ্বের একমাত্র মহিলা যার এত বড় মাপের পা রয়েছে। তাঁর ডান পায়ের মাপ ৩৩.১ সেন্টিমিটার অর্থাৎ ১৩.০৩ ইঞ্চি মানে আড়াই ফুটের বেশি এবং কম যায় না বাঁ পাও। এটি ৩২.৫ সেন্টিমিটার লম্বা অর্থাৎ ১২.৭৯ ইঞ্চি, অর্থাৎ এটিও আড়াই ফুটের বেশি লম্বা। দৈত্যাকার বললেও ভুল হয় না।

উচ্চতাও বেশি
শুধুমাত্র পা নয় তানিয়ার নিজের যে উচ্চতা তা দেখলেও যে কেউ চমকে যাবে। তিনি ৬ ফুট ৯ ইঞ্চি লম্বা।সে সবসময়েই লম্বা ছিল। স্কুলে সে সবার থেকে লম্বা ছিল। তাঁর বৃদ্ধি হঠাৎ করে হয়নি। ছোটবেলা থেকেই সে যে লম্বা হবে তা বোঝা গিয়েছিল কিন্তু সেটা যে এই জায়গায় পৌঁছাবে তা বোঝা যায়নি। আর একটু হলে বিশ্বের সবথেকে লম্বা মহিলার রেকর্ডটিও তাঁর হাতে চলে আসত। মাত্র তিন ইঞ্চির জন্য তা হয়নি। তুর্কির রুমিসা গেগির থেকে তাঁর উচ্চতা মাত্র ৩ ইঞ্চি কম।

জুতোর সাইজ
এমনিতে তাঁর পা সবসময়েই বড় ছিল। সেই জন্য তাঁর ঠিক সাইজের জুতো জোড়া পেতে সবসময়েই বেগ পেতে হত। দোকানে গিয়েও তা পাওয়া যেত না, কারণ ১৬ সাইজের জুতো হল সবথেকে বড় সাইজের যা ছেলেদের জন্য পাওয়া যায়। এর থেকে বড় পায়ের জুতো মহিলাদের পাওয়া যায় না স্বাভাবিকভাবেই।
তিনি বলেছেন, "আমি সবসময়েই লম্বাই ছিলাম। কারণ আমার মা বাবা সকলেই লম্বা। আমার মায়ের উচ্চতা ৬ ফুট পাঁচ ইঞ্চি, বাবার উচ্চতা ৬ ফুট চার ইঞ্চি। সেখানে যে আমি লম্বা হব সেটা স্বাভাবিক। এবাত আমি তাঁদেরকে সবাইকে ছাড়িয়ে গিয়েছি সেটা আলাদা ব্যপার। তবে পা যে এত বড় হবে সেটা ধারনা ছিল না। সেটা হয়েছে কোনওভাবে।"
তিনি এই বিশাল লম্বা হবার বিষয়টা নেগেটিভ ভাবে নিতেহ চায় না, এই উচ্চতা নিয়ে সে বেশ খুশি। সে বলেছে যে মা বাবা আমাকে সব সময় ভালো খাবার খাইয়েছে যাতে আমার শরীর ভালো থাকে এবং আমি যাতে ভালো স্বাস্থ্যের অধিকার হই। তাই আমি লম্বা হয়েছি। এতে আমার কোনও দুঃখ নেই।
তিনি এও বলেন যে, "আমাকে এর জন্য কোনও সময় স্কুলে বা বন্ধুদের কাছে অবহেলার শিকার হইনি। আমেকে এই বিষয়ে কোনও সময়ে হেনস্থার শিকার হতে হয়নি। আমার বন্ধুরা সব সময়েই আমার খুব যত্ন করত। আমাকে যাতে কোনও সমস্যার মুখে না পড়তে হয় সেটাও তাঁরা দেখত।"

স্পোর্টসের শিক্ষক
তবে একজন যিনি আমাকে পছন্দ করতেন না তিনি হলেন আমার স্কুলের স্পোর্টসের শিক্ষক। তিনি ভেবেছিলেন আমাকে দিয়ে কিছু কাজ হবে এই খেলাধুলায়। কিন্তু উনি আমাকে অনেক বলেও কিছু করতে পারেননি কারণ আমার খেলাধুলায় আমার কোনও ইচ্ছা ছিলই না।
Say hello to Tanya Herbert, new record holder for the world's largest feet! 🦶️ pic.twitter.com/yVULTFRIL6
— Guinness World Records (@GWR) November 16, 2022












Click it and Unblock the Notifications