‌শেষ কেমো থেরাপির ভিডিও শেয়ার করে রাতারাতি ইন্টারনেট তারকা এই মহিলা

ক্যান্সারের সঙ্গে লড়াই করা মোটেও সহজ নয়। এমনকী যদি তার চিকিৎসা যথাযথভাবে হয়। তবে এটা খুবই দুঃখজনক যে সবাই তাদের এই লড়াই অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন না। কিন্তু এমনই একজন রয়েছেন, যিনি তাঁর ক্লান্তিকর কেমোথেরাপি ও রেডিয়েশন সেশনের ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে, যা অন্য ক্যান্সার রোগীদেরও অনুপ্রাণিত করবে। ইতিমধ্যেই এই ভিডিও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

ক্যান্সার আক্রান্ত মহিলা ভিডিও শেয়ার করে তারকা


ব্রিটেনের ক্যাটি হেলান্ড ক্যান্সারের রোগী। কিন্তু তিনি তাঁর এই লড়াই এবং দ্রুত সেরে ওঠা ও কেমো সেশনের সব আপডেটস তাঁর সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্সদের জন্য পোস্ট করেছেন। যদিও তাঁর ফলোয়ার্সের সংখ্যা মাত্র ১২ জন। সম্প্রতি ক্যাটি তাঁর শেষ কেমোর ছোট্ট ভিডিও শেয়ার করেন টুইটারে। ক্যাপশন দেন, 'আমি সবসময় টুইট করি না, আমার মাত্র ১২জন ফলোয়ার্স, কিন্তু আজ আমার শেষ কেমো সেশন ছিল এবং সেটা আমি সকলকে বলতে চাই (‌অন্তত ১২ জন তো আছে)‌।’‌‌ কিন্তু এই একটি ভিডিওই ক্যাটিকে জনপ্রিয় করার জন্য যথেষ্ট ছিল। জানা গিয়েছে গত তিনদিনে এই ভিডিওটি দেখেছেন ১০.‌৩ মিলিয়ন মানুষ এবং ৯.‌৬ লক্ষ লাইকস পেয়েছে এই ভিডিওটি। বর্তমানে ক্যাটির ফলোয়ার্স ৩২,৫০০ জন।

এটা বলাই যায় যে একরাতের মধ্যে ক্যাটি ইন্টারনেটের স্টার হয়ে গিয়েছে। হাজারেরও বেশি ব্যবহারকারী ক্যাটির সুস্থতার জন্য অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে তিনি বহু ক্যান্সার আক্রান্তদের জন্য অনুপ্রেরণা। সংবাদমাধ্যমগুলিও অভিনন্দন জানায় ক্যাটিকে। দুই সন্তানের মা ক্যাটি বিরল স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+