গ্রহ নয় এ যেন আগুনের গোলা, জেনে নিন পৃথিবী থেকে কত দূরে রয়েছে তার অবস্থান
গ্রহ নয় এ যেন আগুনের গোলা, জেনে নিন পৃথিবী থেকে কত দূরে রয়েছে তার অবস্থান
এ যেন গ্রহ নয় এক খন্ড আগুনের গোলা। শুনতে অবাক লাগলেও সৌরজগতের বাইরে এমনই এক গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ওই গ্রহে গরম লৌহ বৃষ্টিও হয় বলে ধারণা জ্যোতির্বিজ্ঞানীদের।

পৃথিবী থেকে ৬৪০ আলোকবর্ষ দূরে রয়েছে এই গ্রহ
এমন একটি সন্ধান যা সৌরজগতের বাইরে চরমভাবাপন্ন গ্রহ গুলিতে জলবায়ুর অবস্থা পর্যালোচনা করতে বিজ্ঞানীদের আরও সাহায্য করবে বলে মত ওয়াকিবহাল মহলের। সূত্রের খবর, অগ্নিকুন্ড সদৃশ এই গ্রহটি বর্তমানে পৃথিবী থেকে ৬৪০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে।

দিনে তাপমাত্রা থাকে প্রায় ২৪০০ ডিগ্রি সেলসিয়াস
সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন দৈত্যাকার ডাব্লুএএসপি-৭৬বি নামক এই গ্রহটিতে দিনের একটা সময়ে তাপমাত্রা ২৪০০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়, যার ফলে লোহা বা কোনও ধাতব জিনিস সহজেই গলে যেতে পারে।

মূল নক্ষত্র থেকে দূরত্ব কম হওয়াতেই বেশি তার শোষণ
বিজ্ঞানীদের ব্যাখ্যা এই গ্রহটি তার মূল নক্ষত্রের থেকে কাছাকাছি অবস্থান করাতেই এই চরমভাবাপন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে। মূল নক্ষত্রকে একেবারে প্রদক্ষিণ করতে এটি সময় নেয় মাত্র ৪৩ ঘন্টা। স্বভাবতই পৃথিবী সূর্যের থেকে যে পরিমাণ তাপ শোষণ করে তার থেকে কয়েক গুণ বেশি তাপ এই গ্রহটি তার মূল নক্ষত্র থেকে শোষণ করে তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রতি সন্ধ্যায় হয় লৌহ বৃষ্টি
নেচার জার্নালে প্রকাশিত এই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে রাতের দিকে প্রবল ঠাণ্ডা বাতাস গলে যাওয়া লোহাকে খানিক জমাট বাঁধতে সাহায্য করলেও সকাল হতে হতেই সেগুলি পুনরায় ঘনীভূত হয়ে ফোঁটা ফোঁটা আকারে ঝরে পড়তে পারে। এই প্রসঙ্গে এই গবেষণা পত্রের সহ-লেখক সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড এহরেনেরিক বলেন, "সব কিছু বিচার করে কেউ বলতেই পারেন প্রতি সন্ধ্যায় এখানে বৃষ্টি হয়। কিন্তু সেটা অবশ্যইউ লৌহ বৃষ্টি।"












Click it and Unblock the Notifications