ভেগাসে কনসার্টে বন্দুকবাজের হামলার মধ্যেও স্মরণীয় হয়ে থাকল এই ছবি

বান্ধবীকে সঙ্গে নিয়ে মিউজিক ফেস্টিভ্যালে মেতে ছিলেন কিং লার্চ। কানের পাশ দিয়ে ছুটে যাওয়া বুলেটগুলো যে কোনও মুহূর্তে তাঁকে এবং তাঁর বান্ধবীকে নিশানা করতে পারত তা নিশ্চিতভাবে বুঝতে পেরেছিলেন তিনি।

সবকিছুই ঠিকঠাক চলছিল। মঞ্চে ইলেক্ট্রিক গিটার হাতে কাঁপিয়ে দিচ্ছেন গায়ক। সকলেই বুঁদ হয়ে আছেন। বান্ধবীকে জড়িয়ে ধরে শরীরের হালকা দুলুনিতে পুরো পরিবেশ উপভোগ করছিলেন কিং লার্চ। এই অবস্থার মধ্যেও কান এসেছিল বিকট শব্দটা। এমনকী লাগাতার সেই আওয়াজেও সম্বিৎ ফেরেনি লার্চের। ভেবেছিলেন কেউ পটকা ফাটাচ্ছে।

সন্ত্রাসের আবহে ভেগাসে স্মরণীয় হল এই ছবি

লার্চের বোধগম্য হচ্ছিল না এত রাতে কীভাবে কেউ এমনভাবে পটকা ফাটাতে পারে। সম্বিৎ ফেরে যখন চারপাশের মানুষ পরিত্রাহি চিৎকার করতে শুরু করে। লার্চ বুঝতে পারেন বড় কোনও ধরনের বিপদ হয়েছেন। এরপরই বান্ধবী এবং অন্য বন্ধুদের নিয়ে কোনওমতে হাতে প্রাণ নিয়ে পালিয়ে আসেন লার্চ। নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা ফেসবুকে শেয়ারও করেন। সেখানেই তিনি বান্ধবীর সঙ্গের ছবি পোস্ট করেন। যা বন্দুকবাজের হামলার কিছু সময় আগেও তোলা হয়েছিল।

লার্চের এই কাহিনি এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার সময়কার একটি ভিডিও তিনি পোস্ট করেছেন। তাতে দেখা গিয়েছে কী ভাবে আতঙ্কে মানুষ গুলির হাত থেকে বাঁচতে মাটিতে শুয়ে পড়ছিলেন।

কনসার্টে হামলাকারীর বন্দুকের নিশানা থেকে বাঁচতে লার্চ ও তাঁর বান্ধবী প্রায় হামাগুড়ি দিয়ে পাশের একটি হোটেলের কাছে পৌঁছন। সেখানে কোনও মতে একটি ঢুকে পড়ে তা লক করে দেন লার্চ।

তিনি আরও জানিয়েছেন, হোটেল থেকে বের হতেও পারছিলেন না, কারণ পুলিশ চারিদিকের রাস্তা বন্ধ করে দিয়েছিল।

পরে অন্য একটি রাস্তা দিয়ে বাড়ি পৌঁছন লার্চ এবং তাঁর বান্ধবী। টুইটারে করা পোস্টে তিনি জানান, জীবনে এমন ভয়ানক অভিজ্ঞতার কোনওদিন সম্মুখিন হননি তিনি। গুলিবিদ্ধ মানুষজন যেন ধসে পড়ে বাড়ির মতো মাটিতে শুয়ে পড়ছিল বলেও টুইটারে জানিয়েছেন লার্চ।

জীবনে কোনও দিন এত মৃতদেহ দেখেননি লার্চ। একটা সময় নাকি বুঝতেই পারছিলেন না তিনি এবং তাঁর বান্ধবী ও অন্য বন্ধুরা প্রাণে বাঁচবেন কি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+