করোনা ঠেকাতে ৯৬ শতাংশ ক্ষেত্রেই সফল এই ন্যাসাল স্প্রে? কি বলছে অস্ট্রেলীয় সংস্থা

করোনা ঠেকাতে ৯৬ শতাংশ ক্ষেত্রেই সফল এই ন্যাসাল স্প্রে? কি বলছে অস্ট্রেলীয় সংস্থা

ইতিমধ্যেই দেশের মধ্যে করোনার ন্যাসাল ভ্যাকসিন তৈরির জন্য মার্কিন ফার্মা সংস্থার সঙ্গে চুক্তি সেরেছে ভারত বায়োটেক। পরিকল্পনা হয়েছে ১০০ কোটি ডোজ তৈরিরও। এমতাবস্থায় একটি অস্ট্রেলীয় ফার্মা সংস্থা দাবি করল তাদের তৈরি ন্যাসাল স্প্রেতেই ৯৬ শতাংশ পর্যন্ত করোনা সংক্রমণ ঠেকাতে সম্ভব। তাদের এই দাবীর পরেই রীতি মতো চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসক মহলে। ওই অস্ট্রেলীয় সংস্থার দাবী যদি সত্যি হয় তবে এই করোনা মাহামারীর হাত থেকে বাঁচতে মানুষের হাতে দ্রুতই নতুন হাতিয়ার এসে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। যার ফলে শরীরে অনেকটাই কমতে পারে করোনার প্রভাব।

করোনা ঠেকাতে ৯৬ শতাংশ ক্ষেত্রেই সফল এই ন্যাসাল স্প্রে? কি বলছে অস্ট্রেলীয় সংস্থা

অস্ট্রেলিয়ান বায়োটেক সংস্থা এনা রেসপিটারি সম্প্রতি আইএনএনএ-০৫১ নামে নয়া এই ন্যাসাল ড্রাপ আবিষ্কার করেছে বলে জানা যাচ্ছে। যার প্রয়োগে পশুদের শরীরেরও করোনা বিরুদ্ধে বড়সড় পাঁচিল সম্ভব হচ্ছে বলে জানা যাচ্ছে। একইসাথে করোনাকালীন শ্বাসকষ্ট, জ্বরের তীব্রতাও অনেকটাই ঠেকানো যাচ্ছে বলে জানাচ্ছেন গবেষকেরা। তাদের স্পষ্ট দাবি যতদিন না কোনও কার্যকরী টিকার দেখা মিলছে ততদিন মারণ করোনা প্রতিরোধে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে বড়সড় ভূমিকা নিতে পারে এই অস্ট্রেলীয় ন্যাসাল স্প্রে।

চারমাসের মধ্যেই এই নয়া ন্যাসাল স্প্রের মানব ট্রায়ালও সম্পন্ন হবে বলে জানিয়েছে প্রস্তুতকারক সংস্থা। ইতিমধ্যেই এই স্প্রে তৈরির জন্য বাজার থেকে ৮.২৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সংগ্রহও করেছে বলে জানা যাচ্ছে। বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ব্র্যান্ডন ক্যাপিটাল লিমিটেড, অস্ট্রেলীয় সরকার এবং বায়োটেক জায়ান্ট সিএসএল লিমিটেড। এদিকে বিশেষজ্ঞরা বলছেন এই ধরণের ইন্ট্রান্যাজাল ভ্যাকসিন নিতে ইঞ্জেকশনের কোনও প্রয়োজন পড়ে না। এমনকী এর খরচও অনেকটাই কম। পাশাপাশি একইসাথে অনেক মানুষের শরীরে একইসময়ে এই ভ্যাকসিনের প্রয়োগ করাও সম্ভব।

{quiz_369}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+