হিটলারের জমানার শেষে এই প্রথমবার বিধ্বংসী বোমা হামলা দেখল খারকিভ ও কিয়েভ

হিটলারের জমানার শেষে এই প্রথমবার বিধ্বংসী বোমা হামলা দেখল খারকিভ ও কিয়েভ

গত সপ্তাহেই রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই সারা বিশ্ব আশঙ্কায় রয়েছে৷ সোমবারও একাধিক প্রতিবেদনে উঠে এসেছিল যে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ অবরুদ্ধ করে রেখেছে রাশিয়া৷ মঙ্গলবার নতুন করে খবর সামনে এসেছে ইউক্রেনের সবচেয়ে বড় শহর কিয়ভ এবং খারকিভের সাউন্ডস্কেপে বড়সড় বিস্ফোরণ ঘটিয়েছে রাশিয়া। ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ একাধিক সংবাদমাধ্যমের দাবি হিটলারের জমানার পর এরকম ধ্বংস দেখেনি ইউক্রেন।

হিটলারের জমানার শেষে এই প্রথমবার বিধ্বংসী বোমা হামলা দেখল খারকিভ ও কিয়েভ

জানা গিয়েছে খারকিভের সরকারি সদর দফতর ভবনটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। সোমবার শহরে গোলাবর্ষণে ১৭ জন নিহত হয়েছে বলে গভর্নর দাবি করেছেন যারমধ্যে এক ভারতীয় ছাত্রও রয়েছে। তবে শুধু খারকিভ নয় কিয়েভেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। স্যাটেলাইট চিত্রগুলি দেখায় যে ৪০মাইলের একটি রাশিয়ান কনভয় শহরে যাওয়ার সময় কাছাকাছি বেশ কয়েকটি বাড়ি এবং ভবন জ্বলছে। বিংশ শতাব্দিতে হিটলারের সময় শেষবার কিয়ভ এবং খারকিভ বোমা দ্বারা কেঁপে উঠেছিল যখন অ্যাডলফ হিটলার ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিলেন। অনেকেই বলছেন কিয়েভ এবং খারকিভে রাশিয়ার এই বোমা বিস্ফোরণগুলি ১৯৪১ সালে শহরগুলিতে নাৎসি জার্মানির আক্রমণের স্মৃতি জাগিয়ে তোলে৷

প্রসঙ্গত, ইতিহাস বলছে ১৯৪১ সালের সেপ্টেম্বরে জার্মান বাহিনী কিয়েভে প্রবেশ করেছিল এবং দু'দিনের মধ্যে ৩০ হাজারেরও বেশি ইহুদিকে হত্যা করে। পরবর্তী মাসগুলিতে, কিয়েভে অবস্থানরত জার্মান কর্তৃপক্ষের হাতে আরও কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল। ১৯৪১ সালের অক্টোবরে খারকিভ শহরের জন্য জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যুদ্ধ হয়েছিল। পরে জার্মান সেনাবাহিনী চার দিনের মধ্যে খারকিভ দখল করেছিল৷

মঙ্গলবার ইউক্রেন অভিযোগ করেছে যে কিয়েভ ও খারকিভে তাদের নাগরিকদের উপর 'ক্লাস্টার বোমা' ব্যবহার করছে রাশিয়া। সম্প্রতি আমেরিকাতে ইউক্রেনের রাষ্ট্রদূত এবং মানবাধিকার গোষ্ঠীগুলি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয়দের উপর ক্লাস্টার বোমা এবং ভ্যাকুয়াম বোমা ব্যবহার করার অভিযোগ এনেছে৷ কিয়েভ এবং আশেপাশের এলাকায় ৬দিন ধরে যুদ্ধ চলছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রাশিয়ার ব্যবহার করা এই অস্ত্রের নিন্দা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+