"এটা যুদ্ধের সময় নয়", পোল্যান্ড থেকে বড় বার্তা দিলেন মোদী

পোল্যান্ডের মাটি থেকে বড় বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেন যাওয়ার আগে এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। " এটা যুদ্ধের সময় নয়।" পোল্যান্ডের মাটি থেকে এই বার্তা দিলেন মোদী৷

ইউক্রেন সফরে প্রথম যাচ্ছেন ভারতের কোনও প্রধানমন্ত্রী৷ ৪৫ বছর পর পোল্যান্ডের মাটিতে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী। পোল্যান্ডে গিয়ে অনাবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেছেন মোদী৷ পোল্যান্ডের রাষ্ট্রনায়কের সঙ্গেও কথা বলেছেন তিনি।

রাশিয়া - ইউক্রেন যুদ্ধ নিয়ে বহু বিতর্ক রয়েছে। ইউক্রেন এখন যুদ্ধবিধ্বস্ত। সেই দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আর তার আগে বড় বার্তা দিলেন তিনি৷ ভারত যুদ্ধের পক্ষে নয়। স্থায়ী শান্তির পক্ষে। এই বার্তা দিয়েছেন তিনি।

মোদীর কথায়, " ভারত স্থায়ী শান্তির পক্ষে। আমাদের অবস্থান খুব স্পষ্ট। এটা যুদ্ধের সময় নয়।" তিনি আরও বলেন, " এই সময় হল একসঙ্গে এগিয়ে আসার৷ মানবতাকে চ্যালেঞ্জ করে, এমন প্রতিবন্ধকতার সঙ্গে লড়াইয়ের। ভারত কূটনীতি ও আলোচনায় সব সময় বিশ্বাস করে।"

ভারতের বিদেশনীতি নিয়েও বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদী। আগে ভারত অন্যান্য দেশের সঙ্গে দূরত্ব বজায় রাখত। আর আর তেমনটা নেই। এখন ভারতের নীতি হল, দূরত্ব কমিয়ে অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ভারত সকলের কথা ভাবে। ভারত সকলের সঙ্গে চলতে চায়। সকলের লাভের কথা ভাবে। সেজন্য গোটা বিশ্ব ভারতকে এখন বন্ধু মনে করে।

আগামী কাল ২৩ আগস্ট ইউক্রেন যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই নরেন্দ্র মোদীকে সেই দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন। যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলুক নরেন্দ্র মোদী৷ এমনটাই চেয়েছেন জেলেনস্কি। এবার ইউক্রেনের মাটিতে পা রাখবেন মোদী। দুই রাষ্ট্রনায়কের মধ্যে বৈঠক হবে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+