গণিত শেখানোর এ এক দারুণ পন্থা! কীভাবে পড়ুয়াদের অঙ্ক শেখাচ্ছেন এই শিক্ষক দেখুন
গণিত শেখানোর এ এক দারুণ পন্থা! কীভাবে পড়ুয়াদের অঙ্ক শেখাচ্ছেন এই শিক্ষক দেখুন
প্রত্যেক শিক্ষকই চান তাঁর ছাত্রদের একটু অভিনবভাবে শিক্ষা দেওয়ার। যাতে সেই শিক্ষা পড়ুয়াদের বহুদিন পর্যন্ত মনে থাকে। কিন্তু তাইওয়ানের এই শিক্ষক যে কাণ্ড করে বসেছেন তা শুনলে অবাক হবেন আপনিও। পর্নহাব এই শব্দটা প্রথম শুনলেই কি মনে পড়ে বলুন তো? পর্নোগ্রাফি তাই তো। কিন্তু আপনি কখনই এটা কল্পনা করতে পারবেন না যে পর্নহাবের মতো প্ল্যাটফর্মকে ব্যবহার করে অঙ্কের ক্লাস নেওয়া হচ্ছে। তাইওয়ানের শিক্ষক চাংসু পর্নহাবের মতো মাধ্যমকে ব্যবহার করে গণিত শেখাচ্ছেন।

গণিত শিখিয়ে আয় বছরে ২ কোটি টাকা
প্রশ্ন মনে জাগতেই পারে যে কেন সবাই পর্নহাবে পর্ন ভিডিওর বদলে গণিত শেখানোর ভিডিও দেখবেন? তবে জেনে রাখুন চাংসুর ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখেন এবং তিনি প্রত্যেক বছর প্রায় ২ কোটি টাকা করে রোজগার করেন। তাই প্ল্যাটফর্ম নির্বিশেষে, লোকেরা তাদের গাণিতিক দক্ষতা বাড়াতে চায়। বর্তমানে, চাংসুর 'চ্যাংসুম্যাথ ৬৬৬' নামের একটি যাচাই করা পর্নহাব চ্যানেল রয়েছে। পর্নহাব ছাড়াও অন্যান্য অ্যাডাল্ট সাইটেও নিজের অঙ্ক শেখানোর ভিডিও আপলোডের চেষ্টা করেছেন তিনি। কিন্তু সে সব সাইট থেকে অনুমতি মেলেনি। কিন্তু পর্নহাবে সেই পক্ষপাতিত্ব নেই, এই মাধ্যম বরং চায় তার ব্যবহারকারীরাও গণিতে পারদর্শী হয়ে উঠুক।

পর্নহাবে গণিত শেখান চাংসু
চাংসু এ প্রসঙ্গে বলেন, 'যেহেতু খুব কম লোকই প্রাপ্তবয়স্ক ভিডিও প্ল্যাটফর্মে গণিত শেখায়, এবং এই প্ল্যাটফর্মে প্রচুর লোক আছে যারা অশ্লীল ভিডিও দেখেন, তাই আমি ভেবেছিলাম যদি এখানে আমার ভিডিও আপলোড করি, তাহলে অনেক লোক সেগুলি দেখবে।' চাংসুর অ্যাকাউন্টের মেসেজে লেখা, 'কঠোরভাবে খেলুন, কঠোরভাবে পড়াশোনা করুন।' চাংসুকে তাঁর প্রত্যেকটি ভিডিওতে ধূসর রঙের হুডি ও চশমা পরে দেখা গিয়েছে। তিনি সবুজ রঙের বোর্ডে গণিতের কঠিন কঠিন সমস্যা সমাধান করছেন এবং বিভিন্ন ধরনের পদ্ধতি বর্ণনা করছেন।

চাংসু ক্যালকুলাস শেখান ভালো
ম্যান্ডারিনের বাসিন্দা চাংসু বলেন, 'হয়ত অনেকেই আমার ভিডিও পছন্দ করেন না, কিন্তু তাঁরা সকলেই জানেন যে এখানে একজন শিক্ষক রয়েছেন যিনি প্রাপ্তবয়স্ক ভিডিও প্ল্যাটফর্মে ক্যালকুলাস ভালোভাবে শেখান।' চাংসু বিশ্বাস করেন যে মানুষ তাঁর ভিডিও প্রাপ্তবয়স্ক সাইটে দেখতে আসেন কারণ অর্ধেকেরও বেশি ভিউয়ার্স এটা জানতে চান যে পর্নহাবে কীভাবে কঠিন গণিত শেখানো হয়। চাংসু চান আরও বেশি বেশি করে মানুষ পর্নহাবে তাঁর ভিডিও দেখুক যাতে প্রত্যেক বছর তিনি ২৫০,০০০ ডলার উপার্জন করতে পারেন। কারণ এই অর্থ তিনি তাঁর কর্মচারিদের দেন, যাঁরা তাঁকে গণিত শেখানোর ভিডিও করায় সহায়তা করে।

ইউটিউব–ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট
চাংসু বলেন, 'পর্নহাবে আমি গণিত শেখাতে চাই না। আমি বিশ্বকে জানাতে চাই যে আমি তাইওয়ানের এক শিক্ষক যিনি ক্যালকুলাস ভালো শেখান।' এটা সত্যিই অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়াবে যে মানুষ গণিতের ভিডিও খুঁজছেন পর্ন সাইটে, যা এটা স্পষ্ট করবে যে কিছুজন এমন রয়েছেন যাঁদের পড়াশোনার প্রতি প্রচণ্ড আকর্ষণ আর সেই কারণে তাঁরা গণিশের শিক্ষা পর্নহাবে দেখতে পছন্দ করছেন। চাংসুর অ্যাকাউন্ট রয়েছে ইউটিউব ও ইনস্টাগ্রামেও। তাই পর্নহাবে যাওয়ারও দরকার পড়বে না আপনার।












Click it and Unblock the Notifications