হাসিনাকে দেশ ছাড়তে হবে আগেই নাকি বলে দিয়েছিলেন এই জ্যোতিষ! ১ বছর আগে কী বলেছিলেন তিনি জেনে নিন

বাংলাদেশ চরম রাজনৈতিক অস্থিরতা। হাসিনা সরকারে পতন। প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেশ থেকে পালাতে হয়েছে হাসিনাকে। ভারতে আপাতত রয়েছেন তিনি। কিন্তু এই সব ঘটনা যে ঘটবে তা নাকি এক বছর আগেই বলে দিয়েছিলেন এই জ্যোতিষ।

প্রশান্ত কিনি নামে এক জ্যোতিষ নাকি এক বছর আগেই বলে দিয়েছেন হাসিনা গদিচ্যুত হতে চলেছেন। ২০২৩ সালের ১৪ জুলাই সোশ্যাল মিডিয়ায় তাঁর বলা সেই ভবিষ্যৎবাণী ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই জ্যোতিষ নাকি হাসিনাকে বলেছিলেন ২০২৪ সালের মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত অত্যন্ত সতর্ক হয়ে থাকতে।

Sheikh Hasina

এমনকী সেই জ্যোতিষ বলেছিলেন হাসিনাকে হত্যার চেষ্টাও করা হতে পারে। হাসিনা দেশ ছাড়ার পর প্রশান্ত কিনি আবার নিজের সেই পোস্টটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবং তিনি লিখেছেন আমি আগেই বলেছিলাম কী ঘটতে চলেছে।

বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন হাসিনা। তবে ভারতেই তিনি আশ্রয় নিচ্ছেন না। ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন হাসিনা। কিন্তু ব্রিটিশ সরকার তাঁরল আর্জি খারিজ করে দিয়েছে। কাজেই এখন ভারতেই গোপন স্থানে রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের পরিস্থিতির উপরে নজর রাখছে ভারতও।

হাসিনা দেশ ছাড়লেও বাংলাদেশে এখনও কিন্তু শান্তি ফেরেনি। বাংলাদেশে গতকাল থেকে মঙ্গলবার সকাল পর্য়ন্ত ১০৯ জনেরক মৃত্যু হয়েছে। একাধিক জায়গায় অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনা ঘটেছে। একাধিক জায়গায় সরকারি দফতর এবং আবাসস্থলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যশোরে পাঁচতারা হোটেলে অগ্নিসংযোগ করা হয়েছে। সেখানে অগ্নিদগ্ধ হয়ে ১৮ জন মারা গিয়েছে।

বাংলাদেশে আক্রান্ত হতে শুরু করে দিয়েছেন হিন্দুরাও। হিন্দুদের একাধিক মন্দির এবং আশ্রম জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ইস্কনের মন্দিরও। ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারেও অগ্নিসংযোগ করা হয়। একের পর এক হিংসা এবং অশান্তির ঘটনা প্রকাশ্যে আসছে বাংলাদেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+