তৃতীয় ওয়েভ! হু হু করে বাড়ছে আমেরিকায় করোনা সংক্রমণ
তৃতীয় ওয়েভ! হু হু করে বাড়ছে আমেরিকায় করোনা সংক্রমণ
নতুন করে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়েছে আমেরিকায়। জুন মাসে দৈনিক সংক্রমণ ১১ হাজাটে নেমে গিয়েছিল৷ জুলাইয়ের শুরুতে যা ২৬ হাজার পার করে গিয়েছে৷ বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তায় সারা আমেরিকা সহ সারা বিশ্ব। করোনার যে তৃতীয় ওয়েভ আসার কথা ভাবা হচ্ছিল তা হয়ত এসেই পড়ল বলে মনে করছেন অনেক গবেষকরা৷

করোনা গ্রাফ উর্ধ্বমুখী আমেরিকায়
মার্কিন যুক্তরাষ্ট্রের কোভিড -১৯-এর কয়েক মাসের পতনের পর আবার উর্ধ্বমুখী। দ্রুত সংক্রমণ ছড়াতে পারে এরকম ডেল্টা স্ট্রেনের কারণেই সংক্রমণ বাড়ছে বলে জানা গিয়েছে৷ কিন্তু হঠাৎ করে কেন উর্ধ্বমুখী আমেরিকার করোনা গ্রাফ? গবেষকদের মতে টিকাদানের হার পিছিয়ে থাকা, চতুর্থ জুলাইয়ের জমায়েত এবং অসচেতন গাছাড়া ভাব-এর কারণে গত তিন সপ্তাহ ধরে প্রতিদিন নতুন করে করোনা সংক্রমণ বেড়েছে বাইডেনের দেশে৷

কী বলছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়?
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে সোমবার আমেরিকায় দৈনিক সংক্রমণ ছিল প্রায় ২৩,৬০০। ২৩ শে জুন ১১,৩০০ এর জায়গা থেকে ক্রমশ বেড়েছে সংক্রমণ৷ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মেইন এবং সাউথ ডাকোটা - বাদে পুরো দেশে গত দুই সপ্তাহ ধরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে।

কেন এই গতি সংক্রমণের? কি বলছেন ডঃ পাউডলি?
ওয়াশিংটন ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের সংক্রামক-রোগ বিভাগের সহ-পরিচালক ডক্টর বিল পাউডলি জানিয়েছেন, জুলাইয়ের চতুর্থ সপ্তাহের পরে সংক্রমণ যে বাড়বে তা আমরা আশা করেছিলাম। যেটা বেশ কিছুটা সময় আগপই ঘটে গিয়েছে৷ হঠাৎ এই সংক্রমণ বেড়ে যাওয়া কোন রকমের কাকতালীয় ঘটনা নয়। সংক্রমণের পদ্ধতি মেনেই এই বৃদ্ধি৷

কোন জায়গাতে আমেরিকার ভ্যাকসিনেশন?
আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ গবেষণা কেন্দ্রগুলির মতে, সরকারি ভাবে আমেরিকানদের ৫৫.৫ শতাংশ কমপক্ষে একটি COVID-19 ডোজ নিতে পেরেছে। মাথাপিছু টিকাকরণেরন ক্ষেত্রে পিছিয়ে থাকা রাজ্যগুলি হল মিসৌরি ৪৫.৯ শতাংশ টিকাকরণ হয়েছে৷ আরকানসাস ৪৩ শতাংশ, নেভাদা, ৫০.৯ শতাংশ, লুইসিয়ানা ৩৯.২ শতাংশ এবং ইউটাতে ৪৯.৫ শতাংশ টিকাকরণ হয়েছে৷












Click it and Unblock the Notifications