পাকিস্তানেও মোদীকে চাই! আর্থিক সংকটের মধ্যে থাকা এক পাকিস্তানির ভিডিও ভাইরাল
ভারতীয় উপমহাদেশে মোদীকে নিয়ে জনপ্রিয়তা তৈরি হয়েছে পাকিস্তানেও। ভারতের এই প্রতিবেশী এখন প্রবল আর্থিক সংকটের মধ্যে রয়েছে। পণ্য সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।
দেশ প্রবল আর্থিক সংকটে। যার জন্য দায়ী সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এমনটাই অভিযোগ অনেক পাকিস্তানবাসীর। তবে তার মধ্যে অনেককেইনরেন্দ্র মোদীর প্রশংসা করতে শোনা যাচ্ছে। এরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক যুবক বলছেন নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকলে তাদের দেশবাসীও উপযুক্ত মূল্যে পণ্য কিনতে পারত।
|
পাকিস্তানে মোদীর প্রশংসা
পাকিস্তানের এক প্রাক্তন সাংবাদিক, বর্তমানে ইউটিউবার সানা আমজাদের পোস্ট করা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি স্থানীয় একজনকে প্রশ্ন করছেন, কেন পাকিস্তানের রাস্তায় স্লোগান উঠেছে পাকিস্তান সে জিন্দা ভাগো চাগে ইন্ডিয়া চলা যাও। পাকিস্তানে তাঁর জন্মানো উচিত হয়নি বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে। ওই যুবক বলেছে পাকিস্তান ভারত থেকে আলাদা হত না। তাহলে দেশবাসী টমেটো পেন ২০ টাকা কেজিকে। মুরগির মাংস ১৫০ টাকা কেজি এবং পেট্রোল লিটার পিছু ৫০ টাকায়। ওই যুবক আরও বলেছে তারা ইসলামপন্থী জাতি পেয়েছে। কিন্তু সেখানে ইসলাম প্রতিষ্ঠা হয়নি।

শাসনে মোদীকে চাই
ওই যুবককে বলতে শোনা যাচ্ছে মোদী ছাড়া পাকিস্তানের শাসন ক্ষমতায় আর কাউকে দেখতে চান না। মোদী তাদের থেকে অনেক ভাল। তাঁকে অনেকেই শ্রদ্ধা করে এবং অনুসরণ করে। তাদের যদি কোনও একজন নরেন্দ্র মোদী থাকত তাগলে নওয়াজ শরিফ কিংবা বেনজির কিংবা ইমরান খানের প্রয়োজন হত না। এমনকী সদ্য প্রয়াত জেনারেল মুশারফও নয়।

কেন মোদীকে পছন্দ
কেন প্রধানমন্ত্রী মোদীকে পছন্দ, সেই প্রশ্নের উত্তরে, ওই ব্যক্তি বলেছেন, তিনিই সব দুষ্টুদের মোকাবিলা করতে পারেন। তিনি আরও বলেছেন, ভারত বিশ্বের পঞ্চম বৃত্তম অর্থনীতিতে পৌঁছে গেলেও পাকিস্তান কোথাও নেই। তিনি মোদীর শাসনে থাকতে প্রস্তুত বলেও জানিয়েছেন। তার মতে মোদী একজন মহান মানুষ, তিনি আর যাই হোক খারাপ নন। ভারতীয়রা ন্যায্য মূল্যে টমেটো পাচ্ছে, খাবার কিনতে পারতে, শিশুদের খাওয়াতে পারছে। কিন্তু পাকিস্তানের মতো দেশে অনেকেই রাতে শিশুদের খাওয়াতে পর্যন্ত পারছে না। যে দেশে জন্মগ্রহণ, সে দেশকেই খারাপ করতে শুরু করেছেন।

মোদীই পাকিস্তান শাসন করুন
ওই ব্যক্তি সাক্ষাৎকারে আরও জানিয়েছে তিনি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছেন, যাতে তিনি মোদীকে পাকিস্তানের কাছে দেন। মোদীই পাকিস্তান শাসন করুন, তাই চাইছেন ওই ব্যক্তি। এই কথা বলার সময় তাঁর চোখে জলও দেখা গিয়েছে। সে আরও বলেছে পাকিস্তানকে ভারতের সঙ্গে নিজেদের তুলনা বন্ধ করতে হবে। কারণ দুই দেশের মধ্যে কোনও তুলনাই চলে না।












Click it and Unblock the Notifications