ব়্যাপিড টেস্টিং কিটে গলদ নেই, ভারতীয়রা ব্যবহার করতে পারছে না, পাল্টা অভিযোগ চিনের
ব়্যাপিড টেস্টিং কিটে গলদ নেই, ভারতীয়রা ব্যবহার করতে পারছে না, পাল্টা অভিযোগ চিনের
চিন থেকে আসা ব়্যাপিট টেস্টিং কিটে সঠিক ফলাফল পাওয়া যাচ্ছে না এমনই অভিযোগ করেছিল একাধিক রাজ্য। তারপরেই আইসিএমআরের পক্ষ থেকে কিটের ব্যবহার বন্ধ করতে বলা হয়। যদিও তাদের পাঠানে ব়্যাপিট টেস্টিং কিট খারাপ একথা মানতে নারাজ চিন। উল্টে ভারতীয়রা সেটি ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছে চিনের প্রস্তুতকারক সংস্থা।

চিনা কিটে গলদ
করোনা সংক্রমণ মোকাবিলায় ব়্যাপিড টেস্টই একমাত্র পথ। সেকারণে ভারতের একাধিক রাজ্য সেই পথে হাঁটতে শুরু করেছিল। চিন থেকে প্রায় ৫ লাখ ব়্যপিড টেস্টিং কিট আনিয়েছিল আইএমসিআর। কিন্তু তাতে গলদ দেখা দিতে শুরু করে। প্রথম অভিযোগ করেছিল রাজস্থান। স্বাস্থ্যকর্মীরা কিট নিয়ে পরীক্ষা করতে গেলে দেখা যায় করোনা পজেটিভ রোগীকে নেগেটিভ রিপোর্ট দিচ্ছে ব়্যাপিড টেস্টিং কিট। এই অভিযোগ করতে শুরু করে কেরল এবং তামিলনাড়ুও। তারপরেই আইএমসিআরের পক্ষ থেকে এই কিট ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

চিনের দাবি
এই ব়্যাপিড অ্যান্টিবডি টেস্টিং কিট প্রস্তুত করেছিল চিনের দুটি সংস্থা। ওন্ডফো বায়োটেক এবং লিভজোন ডায়গোনস্টিক। এই দুই সংস্থাই ভারতের অভিযোগ উড়িয়ে দিয়েছে। উল্টে তারা দাবি করেছে ভারতের স্বাস্থ্যকর্মীরাই এই কিট ব্যবহার করতে পারছে না। সেকারণেই গলদ রয়েছে বলে অভিযোগ করছে। ভারতের স্বাস্থ্যকর্মীদের নির্দেশিকা মেনে যন্ত্রটি ব্যবহার করার পরামর্শ দিয়েছে তারা।

দক্ষিণ কোরিয়ার সংস্থাকে বরাত
এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার একটি সংস্থাকে নতুন করে ব়্যাপিড অ্যান্টিবডি টেস্টিং কিট তৈরি করার বরাত দিয়েছে ভারত। হরিয়ানায় সেই সংস্থার কারখানায় তৈরি হয়েছে ব়্যাপিড অ্যান্টিবডি টেস্টিং কিট।












Click it and Unblock the Notifications