টিকাকরণে রক্ত জমাটের কোনও পর্যাপ্ত প্রমাণ নেই, অভিযোগ উড়িয়ে সাফ জানাচ্ছে অ্যাস্ট্রাজেনেকা

টিকাকরণে রক্ত জমাটের কোনও পর্যাপ্ত প্রমাণ নেই, অভিযোগ উড়িয়ে সাফ জানাচ্ছে অ্যাস্ট্রাজেনেকা

করোনা প্রতিরোধের পথে বেশ কিছুটা অগ্রসর হয়েছে মানবসমাজ। বেশ কিছু দেশে জোরকদমে চলছে দ্বিতীয়/তৃতীয় পর্যায়ের কোভিড-টিকাকরণ কর্মসূচি। এরই মাঝে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন 'কোভিশিল্ড'-কে ঘিরে উঠেছে অভিযোগের ঢেউ। টিকাকরণের ফলে দেহে রক্ত জমাটের মত মারাত্মক ঘটনার কারণে ইতিমধ্যেই অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার বন্ধের দিকে এগিয়েছে বেশ কিছু দেশ। সম্প্রতি সেই ঘটনায় প্রতিক্রিয়া জানাল ভ্যাকসিন সংস্থা। যদিও টিকার বিষয়ে ইতিবাচক প্রমাণ মেলার কথাই জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।

রক্ত জমাটের ঘটনা অস্বীকার অ্যাস্ট্রাজেনেকার

রক্ত জমাটের ঘটনা অস্বীকার অ্যাস্ট্রাজেনেকার

গত সপ্তাহে রক্ত প্রবাহে সমস্যার কারণে অস্ট্রিয়ায় মৃত্যু হয় একজনের। সূত্রের খবর, এরপরেই অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার বন্ধ করে দেয় অস্ট্রিয়া। পাশাপাশি রক্ত জমাট সংক্রান্ত সমস্যার কারণে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রতিষেধক ব্যবহার বন্ধ করে আয়ারল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে ও নেদারল্যান্ডের মত দেশগুলিও। যদিও এসবের মাঝেই ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১.৭ কোটি টিকাগ্রহীতার দেহে কোনোরকমের রক্তজমাট বা ফুসফুসে রক্ত জমাট বাঁধার প্রমাণ না পাওয়ার কথা রবিবার জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ।

স্তব্ধ গণ-টিকাকরণের গতি

স্তব্ধ গণ-টিকাকরণের গতি

শুক্রবার ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির বক্তব্যকে সমর্থন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর তরফে জানান হয়েছে, "টিকাকরণের জন্যই যে এহেন শারীরিক সমস্যাগুলি হয়েছে, তার কোনো শক্তপোক্ত প্রমাণ মেলেনি এখনও পর্যন্ত।" শুধুমাত্র 'সাবধানতা' বজায়ের লক্ষ্যে টিকাকরণ স্তব্ধ করে মহামারীর গতিকে যেভাবে বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে দেশগুলি, তাতে আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটেনের সংক্রামক রোগ বিভাগের প্রাক্তন বিশেষজ্ঞ পিটার ইংলিশ।

আগামী সপ্তাহেই সামনে আসছে সামগ্রিক রিপোর্ট

আগামী সপ্তাহেই সামনে আসছে সামগ্রিক রিপোর্ট

অ্যাস্ট্রাজেনেকার বিবৃতিতে স্পষ্ট জানান হয়েছে, সম্প্রতি ১৫টি ধমনীগত রক্ততঞ্চন ও ২২টি ফুসফুসীয় রক্তজমাটের ঘটনার কথা জানা গেছে যা অন্যান্য অনুমোদন প্রাপ্ত টিকা নেওয়ার পরেও কমবেশি দেখা গেছে। পাশাপাশি টিকাগ্রহীতাদের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার জন্য ইউরোপীয় স্বাস্থ্যমন্ত্রক ও টিকাপ্রস্তুতকারী সংস্থাগুলি একযোগে কর্মরত, তাও জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। যদিও প্রাপ্ত রিপোর্টে ভ্যাকসিন নেওয়ার পর যে রক্তজমাটের ঘটনা ঘটেনি, তার উল্লেখ রয়েছে বলেই দাবি অ্যাস্ট্রাজেনেকার। আগামী সপ্তাহের মধ্যেই অনলাইন মাধ্যমে রিপোর্ট প্রকাশের সম্ভাবনার কথা জানান স্বাস্থ্য আধিকারিকরা।

অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল আমেরিকায়

অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল আমেরিকায়

অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষের মতে, ইউরোপীয় দেশগুলি সহ ব্রিটেন ও ভারতে এই টিকা অনুমোদন পেলেও এখনও ছাড়পত্র পায়নি মার্কিন মুলুকে। আগামী সপ্তাহের মধ্যে আমেরিকায় তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ফলাফল হাতে পেলেই যে লাইসেন্সের জন্য আবেদন করবে অ্যাস্ট্রাজেনেকা, তার ইঙ্গিত দিয়েছেন আধিকারিকরা। যদিও রক্তজমাট হওয়ার এহেন মারাত্মক অভিযোগের মাঝেই কিভাবে মার্কিন ছাড়পত্র পাবে অ্যাস্ট্রাজেনেকা, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+