বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে সেনাবাহিনীর সাথে 'গোলাগুলিতে' তিন জন নিহত

পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক সময়ে বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে অনেকে মনে করেন।

টহলরত সেনাবাহিনী
Getty Images
টহলরত সেনাবাহিনী

বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে সেনাবাহিনীর সাথে 'গোলাগুলিতে' তিনজন নিহত হয়েছে।

সামরিক জনসংযোগ দপ্তর আইএসপিআর-এর পরিচালক আবদুল্লাহ ইবনে জায়িদ বিবিসি বাংলাকে বলেছেন, খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ইউপিডিএফ প্রসীতপন্থী সন্ত্রাসীদের সাথে সেনা টহলের গুলিবিনিময়ে এ তিনজন নিহত হয়েছে।

সোমবার সকালে এই ঘটনাটি ঘটে।

আইএসপিআর জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তাবাহিনীর একটি সূত্র বলছে, সে জায়গায় আরো আহত কিংবা নিহত কেউ আছে কিনা সেটি তল্লাশি করে দেখা হচ্ছে।

তাদের ধারণা, সেখানে আরো ভারী অস্ত্র থাকতে পারে।

ইউপিডিএফ পাহাড়িদের অন্যতম সংগঠন হিসেবে পরিচিত।

তবে নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো বলছে এই সংগঠনটি সাম্প্রতিক বছরগুলোতে নানা ধরণের অপরাধ তৎপরতায় জড়িয়েছে।

তবে বিষয়টি নিয়ে ইউপিডিএফ-এর কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের অনেকেই মনে করেন, সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলের ঘটনাগুলো নতুন করে অস্থিরতা তৈরির ইঙ্গিত দিচ্ছে।

এর আগে গত ১৮ই আগস্ট পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীর নিয়মিত টহল দলের উপর হামলার একজন সৈন্য নিহত হন।

রাঙ্গামাটি রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে ৪ কিলোমিটার মতো দুরে সকালে গুলির ঘটনাটি ঘটেছে।

সকাল ১০ টার দিকে পোয়াইতুখুম নামক এলাকায় একটি নিয়মিত টহল দলের উপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ করে।

আরো পড়ুন:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বহু রূপ

ইলিশ গাইড: নদীর ইলিশ যেভাবে চিনবেন

বিশ্বে ছড়িয়ে পড়ছে ওষুধ প্রতিরোধী নতুন সুপারবাগ

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+