পৃথিবীকে বাঁচাতে হাতে আছে মাত্র আর দুই বছর সময়! রাষ্ট্রসংঘের Climate Chief-এর ভয়াবহ সতর্কবার্তা
জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি পড়েছে সাধারণ মানুষের ওপরে। হিমবাহ গলছে, বাড়ছে সমুদ্রের জলস্তর। সারা বছর তা নিয়ে নানা আলোচনা। তবু যেন লক্ষ্য মাত্রায় পৌঁছনো যাচ্ছে না। সেই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের ক্লাইমেট চিফ সাইমন স্টিয়েল বুধবার বলেছেন, সরকার, ব্যবসায়ী, নেতা এবং উন্নয়ন ব্যাঙ্কগুলির কাছে জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাব এড়াতে পদক্ষেপ নেওয়ার জন্য মাত্র দুই বছর সময় রয়েছে।
লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে এক বক্তৃতায় স্টিয়েল বলেছেন, নতুন প্রজন্মের জলবায়ু পরিকল্পনার সঙ্গে গ্রিন হাউজ গ্যাসের নির্গমন কমিয়ে দেওয়ার সুযোগ আমাদের কাছে এখনও রয়েছে। তবে তার জন্য ভাল পরিকল্পনার প্রয়োজন। সাইমন স্টিয়েল আরও বলেছেন, প্রতিটি মানুষের কাছে এই বিশ্বকে বাঁচানোর জন্য ঠিক দুই বছর সময় রয়েছে।

উন্নয়নশীল দেশগুলিকে সহায়তা করতে হবে
তিনি বলেছেন, আরও বেশি সংখ্যক মানুষ সমাজ ও রাজনৈতিক ক্ষেত্রে জলবায়ু সংক্রান্ত কড়া পদক্ষেপ চায়। তাঁরা তাঁদের প্রতিদিনের জীবনে এহং পরিবারের বাজেটে জলবায়ু সংকটের প্রভাব অনুভব করছে। স্টিয়েল আরও বলেছেন, বিশ্বের বিভিন্ন অ্যাজেন্ডা থেকে জলবায়ু সংকট এমনভাবে সরে যাচ্ছে, যে সময় উন্নয়নশীল দেশগুলিকে শক্তি ও চরম আবহাওয়ার ব্যাপারে সহায়তা করতে ঐক্যমত্যের প্রয়োজন ছিল।
কারও ঘাড়ে দোষ চাপানো যাবে না
তিনি বলেছেন, কারও ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া কৌশল হতে পারে না। আবার জলবায়ুকে সরিয়ে রাখাও সংকটের সমাধান হতে পারে না। এই সংকট প্রতিটি জি ২০ অর্থনীতিকে ধ্বংস করবে, যা ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে বলে সতর্ক করেছেন তিনি।
তবে স্টিয়েল সতর্ক করার আগেই সামনে এসেছে, এবারের মার্চ মাস ছিল সব থেকে উষ্ণ এবং পরপর দশ মাস ঐতিহাসিক তাপ দেখা গিয়েছে বিশ্ব জুড়ে।












Click it and Unblock the Notifications